মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহাদেবপুরে ৪২০ পিস টাপেন্টাডোল সহ দুই নারী গ্রেপ্তার

Share this news with

নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা ইউনিয়নের মাতাজিহাট এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযানে ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মাতাজিহাট এলাকায় দুই নারী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ আসে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার (১১ জুন) সকালে সেখানে মহিলা পুলিশ সদস্যদের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার।

তার দিক নির্দেশনায় মহাদেবপুর থানাধীন মাতাজিহাট পুলিশ তদন্ত কেন্দ্র ও মহাদেবপুর থানার বিশেষ টিম যৌথভাবে রাইগা ইউনিয়নের মাতাজিহাট এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানের একপর্যায়ে দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে মোট ৪২০ পিস টাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— সেতু (২৮), পিতা: মো. সাইদুল, গ্রাম: শেরপুর এবং তারা বেগম (৫০), স্বামী: মো. আবুল কাশেম, গ্রাম: রাইগা মাস্টারপাড়া।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এদিকে, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার অভিযোগ থাকায় অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তারা মাদক উদ্ধার ও অভিযানের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১০

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১১

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১২

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৩

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৪

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৫

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৬

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৮

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

১৯

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

২০