আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
১২ জুন ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল

Share this news with

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উপলক্ষে নোয়াখালীর চাটখিলে বর্ণাঢ্য আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৪টায় নোয়াখালী জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ ও চাটখিল উপজেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী মাহবুবুর রহমান জুয়েলের উদ্যোগে এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিলটি চাটখিল আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে চাটখিল বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা যুবদলের বিভিন্ন স্লোগান দেন এবং কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানান। পরে মিছিলটি চাটখিল বাজারে এসে শেষ হয়।

আনন্দ মিছিলে নোয়াখালী জেলা যুবদল, চাটখিল উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা অংশগ্রহণ করেন। মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং পুরো এলাকায় রাজনৈতিক কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল শেখ।

সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা জাহিদ হোসেন, নোয়াখালী জেলা যুবদলের সদস্য কামাল হোসেন, সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এবং হাটপুকুরিয়া-ঘাটলাবাগ এলাকার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ আলম।

বক্তারা তাদের বক্তব্যে কেন্দ্রীয় যুবদলের নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান। তারা বলেন, নতুন কমিটির নেতৃত্বে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা নতুন উদ্যমে দলের কর্মকাণ্ড পরিচালনা করবেন।

এ সময় বক্তারা যুবদলের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে যুবসমাজের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা যুবদল ও চাটখিল উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে আনন্দ মিছিলটি একটি বৃহৎ রাজনৈতিক সমাবেশে রূপ নেয় এবং পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ জালিয়াতি, প্রধান আসামি গ্রেফতার

১

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

২

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

৩

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৪

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৫

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৬

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৭

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৮

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৯

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১০

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১১

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১২

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১৩

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৪

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৫

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৬

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৭

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৯

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

২০