মহিবউল্লাহ কিরন, বরগুনা প্রতিনিধি
৫ জুন ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বরগুনা সদরে বজ্রপাতে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু

Share this news with

বজ্রপাতে বরগুনা সদরে মহিউদ্দিন নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন ২০২৬) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে বরগুনা-পূরাকাটা মূল সড়কের পাশে মস্তুরটোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মহিউদ্দিন (৪০) বরগুনা সদর উপজেলার দক্ষিণ ইটবাড়িয়া ইউনিয়নের কদমতলা বাজার এলাকার বাসিন্দা। তিনি মো. সেকান্দর হাওলাদার এর ছেলে এবং পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমির আইল (জমির সীমানা) ঠিক করার কাজ করছিলেন মহিউদ্দিন। এ সময় হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এবং তিনি বজ্রাঘাতের শিকার হয়ে গুরুতর আহত হন।এ অবস্থায় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বজ্রপাতের আঘাতে তার শরীরের কিছু অংশ আংশিক দগ্ধ হয়েছে বলে জানা গেছে।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আল্লামা ইকবালের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা ও প্রতিযোগিতা

১

ধুনট পাবলিক লাইব্রেরিতে বিসিএস ও শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির বই উপহার

২

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে পাঁচ দফা দাবিতে প্রার্থীদের মানববন্ধন

৩

সান্তাহারে নিরাপদ খাদ্য আইন লঙ্ঘন: চার হোটেল ও কনফেকশনারিকে ৪ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪

বগুড়ায় মাদক ও বার্মিজ চাকু উদ্ধার, এসআরবি অভিযানে গ্রেপ্তার ১০

৫

সান্তাহারে আড়াই কোটি টাকার দুটি আরসিসি সড়ক নির্মাণকাজের উদ্বোধন

৬

অমাবস্যার আঁধারে আলোর উৎসব, বেরোবিতে শ্যামাপূজা ও দীপাবলি উদযাপন

৭

বেরোবিতে ‘অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স’ উদ্বোধন

৮

নোবিপ্রবিতে ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন, শিক্ষায় নতুন সম্ভাবনা

৯

ঠাকুরগাঁওয়ে আন্তঃজেলা যুব সংসদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

১০

নন্দীগ্রামে বিএনপির শোভাযাত্রা ও সমাবেশে নেতাকর্মীর ঢল

১১

নন্দীগ্রামে সমবায় দিবসে র‍্যালি ও উদ্যোক্তা পুরস্কার বিতরণ

১২

নোবিপ্রবির ১.৩৩ একর জমি পুনরুদ্ধারে আইনগত বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

১৩

রমনা কালী মন্দিরে কালীপূজা পরিদর্শন করলেন বিএনপির রুহুল কবির রিজভী

১৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ গেটে ককটেল বিস্ফোরণ

১৫

৭ নভেম্বরের চেতনায় শহীদ জিয়ার আদর্শে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: সন্ধান সরকার

১৬

বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

১৭

রোয়াংছড়িতে লটারির মাধ্যমে সড়ক রক্ষণাবেক্ষণ কর্মী নিয়োগ

১৮

ধুনটে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হুইল চেয়ার প্রদান

১৯

বিশ্ব বিজ্ঞান একাডেমির ফেলো ধুনটের সন্তান ড. লতিফ

২০