সর্বশেষ
||কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মরদেহ||যুক্তরাষ্ট্রের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ে ফুল- ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন জবির তিলোত্তমা||আদমদীঘিতে মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা||মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক||মাদকসেবনের দায়ে ধামইরহাটে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড||সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন: পাচার হওয়া অর্থ উদ্ধার ও এস আলমের বিচারের দাবি||সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এমপি হাবিব||বরগুনা জেলা ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মৃত্যুতে সনাতনীদের বিক্ষোভ মিছিল||আদিতমারী উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত||সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন: পাচার হওয়া অর্থ উদ্ধার ও এস আলমের বিচারের দাবি

Share this news with

ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানের নিয়োগ বাতিল, সাবেক এমডি ওমর ফারুকের পুনর্বহাল এবং এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসহ পাচার হওয়া অর্থ উদ্ধারের দাবিতে সাতক্ষীরায় টানা দ্বিতীয় দিনের মতো মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৪ জুন) সকাল ১১টার দিকে সাতক্ষীরা শহরের ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’ ও ‘ইসলামী ব্যাংক গ্রাহক সমন্বয় পরিষদ’ সাতক্ষীরার যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

​মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের প্রবীণ গ্রাহক নজরুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, দেশের অন্যতম শীর্ষ সারির এই ব্যাংকটিকে একটি নির্দিষ্ট গোষ্ঠী পরিকল্পিতভাবে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ব্যাংকটির ভাবমূর্তি ফিরিয়ে আনতে এবং সাধারণ গ্রাহকদের আমানতের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে বর্তমান চেয়ারম্যানের বিতর্কিত নিয়োগ বাতিল করতে হবে। একই সঙ্গে ব্যাংকের সুদক্ষ ও সাবেক এমডি ওমর ফারুককে সসম্মানে তাঁর পদে পুনর্বহাল করার জোর দাবি জানান বক্তারা।

​আন্দোলনকারীরা আরও বলেন, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও পাচার করে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়েছেন। অবিলম্বে তাঁকে বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করতে হবে এবং পাচারকৃত সমস্ত অর্থ উদ্ধার করে ব্যাংকের তহবিলে ফিরিয়ে আনতে হবে। গ্রাহকদের এই ন্যায়সংগত দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

​উক্ত মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা রুস্তম আলী তৈহিদি, মনা, আব্দুল গফুর, প্রভাষক আব্দুল কাদের ও বদিউজ্জামানসহ ব্যাংকের বিপুল সংখ্যক সাধারণ গ্রাহক ও সচেতন নাগরিকবৃন্দ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মর্মান্তিক মৃত্যু, ঘরের ভেতর থেকে উদ্ধার মরদেহ

যুক্তরাষ্ট্রের ওয়েন স্টেট বিশ্ববিদ্যালয়ে ফুল- ফান্ডেড পিএইচডির সুযোগ পেয়েছেন জবির তিলোত্তমা

আদমদীঘিতে মরিচ ক্ষেতে বজ্রপাতে কিশোরের মৃত্যু, গুরুতর আহত মা

মনোহরদীতে সরকারি দপ্তর ও উন্নয়নমূলক কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

মাদকসেবনের দায়ে ধামইরহাটে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরায় ইসলামী ব্যাংকের সামনে গ্রাহকদের দ্বিতীয় দিনের মানববন্ধন: পাচার হওয়া অর্থ উদ্ধার ও এস আলমের বিচারের দাবি

সাতক্ষীরা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক এমপি হাবিব

বরগুনা জেলা ডাকবাংলোয় মা ও দুই সন্তানের মৃত্যুতে সনাতনীদের বিক্ষোভ মিছিল

আদিতমারী উপজেলায় গ্রামীণ সড়ক মাস্টার প্ল্যান কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সারাদেশে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের অবস্থান সপ্তম

১০

বীরগঞ্জে ধর্ষণ মামলায় কথিত কাজী রয়েল গ্রেপ্তার

১১

মোগলহাট স্থলবন্দর পরিদর্শনে চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান

১২

ভেন্টিলেটর ভেঙে দোকানে চুরি, পুলিশের জালে চোর

১৩

চু‌রির মাইক ক্রয়ের অ‌ভি‌যো‌গে অভিযুক্ত‌কে জনসম্মু‌খে পেটা‌নোর অ‌ভি‌যোগ ইউ‌পি সদস‌্যের বিরু‌দ্ধে

১৪

হোসেনপুর নবাগত জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তর প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

ধুনটে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

১৬

পীর সিরাজউদ্দিন আউলিয়ার স্মৃতিধন্য কবরস্থান এখন ময়লার ভাগাড়: ক্ষুব্ধ পীরগঞ্জবাসী

১৭

নওগাঁ সদরে হাসুয়া হাতে ছিনতাই, কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার চিহ্নিত ছিনতাইকারী

১৮

কুমিল্লা-সিলেট মহাসড়ক
দেবিদ্বারের সড়ক আবারও রক্তাক্ত: বাস উল্টে নিহত ১, আহত ১৫

১৯

দেড় যুগ পর বগুড়ায় আন্তর্জাতিক ক্রিকেটের হাওয়া

২০