সর্বশেষ
||ঈদে পরিচ্ছন্নতা ও চামড়া সংরক্ষণে মাঠে আছে আনসার-ভিডিপি||নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ||ঈদুল আজহা, এই গরমে কতটুকু মাংস খাবেন— সীমা জানুন||পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই তরুণ নিহত||ঈদের ছুটিতে কুয়াকাটামুখী পর্যটকরা, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ব্যবসায়ীরা||পরিবার ছাড়া ঈদ উদ্‌যাপন ববি ক্যাম্পাসের ৩২নিরাপত্তা বাহিনীর||ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র গোশত বিতরণ||বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক||পরিচ্ছন্নতার অভাবে ম্লান মহাদেবপুরের সৌন্দর্য||তদন্ত রিপোর্টে অনিয়মের প্রমাণ: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রীর

ঈদে পরিচ্ছন্নতা ও চামড়া সংরক্ষণে মাঠে আছে আনসার-ভিডিপি

Share this news with

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশু জবাই, বর্জ্য অপসারণ, পরিবেশ সুরক্ষা এবং কুরবানির চামড়া সংরক্ষণে দেশব্যাপী জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বাহিনীর পক্ষ থেকে ঠাকুরগাঁও জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ নূরুল আবছার জানান, ঈদের সময় জনদুর্ভোগ কমানো, দুর্ঘটনা প্রতিরোধ এবং জাতীয় সম্পদ হিসেবে কুরবানির চামড়ার অপচয় রোধে ঠাকুরগাঁও জেলায় এবার ২৫৬ জন ভাতাভূক্ত সদস্য ও প্রায় ১০০০ জন স্বেচ্ছাসেবী আনসার ভিডিপি সদস্য  উপজেলা প্রশাসন, প্রাণিসম্পদ বিভাগ ও বিসিকের সঙ্গে সমন্বয় করে মাঠপর্যায়ে কাজ করছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, প্রতিবছর ঈদের সময় অপরিকল্পিতভাবে পশু জবাই, রাস্তাঘাটে বর্জ্য ফেলে রাখা, ড্রেন বন্ধ হয়ে যাওয়া এবং সঠিকভাবে চামড়া সংরক্ষণ না করায় পরিবেশ দূষণ ও আর্থিক ক্ষতির ঘটনা ঘটে। এসব সমস্যা কমিয়ে আনতেই এবার আগেভাগে মাঠপর্যায়ে সচেতনতা কার্যক্রম শুরু করা হয়েছে।

আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বের মধ্যে আছে নির্ধারিত স্থানে কুরবানি নিশ্চিত করা, জবাইস্থলে শৃঙ্খলা বজায় রাখা, শিশুদের ঝুঁকিপূর্ণ এলাকা থেকে দূরে রাখা এবং দ্রুত বর্জ্য অপসারণে সহায়তা করা। পাশাপাশি ব্লিচিং পাউডার ও চুন ব্যবহারে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হবে, যাতে দুর্গন্ধ ও স্বাস্থ্যঝুঁকি কমানো যায়।

চামড়া সংরক্ষণে বিশেষ গুরুত্ব দিয়ে বলা হয়েছে, অনেক সময় সঠিক নিয়ম না মানায় এবং সময়মতো লবণ ব্যবহার না করায় কোটি টাকার চামড়া নষ্ট হয়ে যায়। এ কারণে ইউনিয়নভিত্তিক সচেতনতা কার্যক্রম, ব্যবসায়ীদের যোগাযোগ তালিকা প্রস্তুত এবং দ্রুত সংগ্রহ ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।

মাঠপর্যায়ে দেখা যায় সদস্যরা সাধারণ মানুষকে চামড়া সংরক্ষণের সঠিক নিয়ম শেখাচ্ছেন। যেমন—চামড়ায় পর্যাপ্ত লবণ ব্যবহার, ভাঁজ না করে সমতল স্থানে রাখা এবং রোদ এড়িয়ে সংরক্ষণ করা। এছাড়া যেসব পরিবারে পুরুষ সদস্য নেই বা প্রবাসে রয়েছেন, সেসব পরিবারকেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া।

বাহিনীর বালিয়াডাঙ্গী উপজেলা আনসার  ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুল ইসলাম বলেন, কুরবানির চামড়া দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পদ। তাই চামড়া যেন অবহেলায় নষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। একই সঙ্গে কোনো ধরনের দালালি, অবৈধ মজুদ বা চামড়া ব্যবসায় সম্পৃক্ত না হওয়ার জন্য সদস্যদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আনসার ও ভিডিপি সদস্যরা শুধুমাত্র জনস্বার্থে সহায়ক ও সচেতনতামূলক দায়িত্ব পালন করবেন। কোনো সদস্য চামড়া ক্রয়-বিক্রয়, দর নির্ধারণ, আর্থিক লেনদেন কিংবা ব্যবসাসংক্রান্ত কাজে জড়িত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আনসার-ভিডিপির পক্ষ থেকে বলা হয়েছে, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপদ কুরবানি ও জাতীয় সম্পদ রক্ষায় সম্মিলিত সচেতনতাই হতে পারে এবারের ঈদের সবচেয়ে বড় বার্তা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে পরিচ্ছন্নতা ও চামড়া সংরক্ষণে মাঠে আছে আনসার-ভিডিপি

নিয়ামতপুরে নিখোঁজের ৯ দিনেও মেলেনি একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইভার খোঁজ

ঈদুল আজহা, এই গরমে কতটুকু মাংস খাবেন— সীমা জানুন

পটুয়াখালীতে মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে দুই তরুণ নিহত

ঈদের ছুটিতে কুয়াকাটামুখী পর্যটকরা, ক্ষতি পুষিয়ে নেওয়ার আশায় ব্যবসায়ীরা

পরিবার ছাড়া ঈদ উদ্‌যাপন ববি ক্যাম্পাসের ৩২নিরাপত্তা বাহিনীর

ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাঙ্গামাটিতে পিসিসিপি’র গোশত বিতরণ

বগুড়ায় নেশার টাকার বিরোধে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতক স্বামী আটক

পরিচ্ছন্নতার অভাবে ম্লান মহাদেবপুরের সৌন্দর্য

তদন্ত রিপোর্টে অনিয়মের প্রমাণ: আদ-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি স্বাস্থ্য মন্ত্রীর

১০

জামাত পরবর্তী মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

১১

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের জামাত: দেশ, জাতি ও মুসলিম উম্মাহর জন্য বিশেষ মোনাজাত

১২

জাতীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত, মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা

১৩

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো মিরপুর চিড়িয়াখানায়

১৪

ঈদুল আজহায় “PRESS DESK BD”— এর শুভেচ্ছা বার্তা

১৫

গুপ্তছড়া ঘাটে অতিরিক্ত ভাড়া আদায় রুখতে প্রশাসনের ঝটিকা অভিযান

১৬

গোবিপ্রবিতে ঈদে আল কুরআন অ্যান্ড কালচারাল স্ট্যাডি ক্লাবের গরু কোরবানি

১৭

কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ এর, রয়েছে কেরানীগঞ্জ থানায়

১৮

কৃষিজমি নষ্ট করে কোনো স্থাপনা নয়: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৯

লালমনিরহাটের তিন গ্রামে ঈদ উদযাপন

২০