তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ৭:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাতিজাকে চড় মারার জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

ছবি—নিহত কিশোর তামিম আহমদ (১৬)।

Share this news with

মৌলভীবাজারে ভাতিজাকে শাসন করে চড় মারার অপরাধে বড় ভাই হানিফ মিয়ার (৩৫) হাতে তামিম আহমদ (১৬) নামে কিশোর বয়সী ছোট ভাই খুন হয়েছে।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যার কিছুক্ষণ আগে মৌলভীবাজার শহরের টিবি হাসপাতাল সড়কের সার্কিট হাউস এলাকায় নারকীয় এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তামিম আহমদ (১৬) ওই এলাকার ডাব বিক্রেতা শাহেদ আলীর ৮ ছেলে-মেয়ের মধ্যে সবার ছোট। এ ঘটনায় পুরো পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহত কিশোর তামিম এর পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার মিথ্যা কথা বলায় অভিযুক্ত হানিফ মিয়ার ছেলেকে চাচা তামিম শাসন করার এক পর্যায়ে চড় মারে। পরবর্তীতে চড় মারার বিষয়টি হানিফ মিয়াকে তাঁর ছেলে জানালে হানিফ মিয়া ক্ষিপ্ত হয়ে তামিমকে ডেকে নিয়ে সাটের কলার চেপে গলার মধ্যে ছুড়ি দিয়ে আঘাত করে। এর পর প্রচুর রক্তক্ষরণে মৃত্যু হয় ছোট ভাই তামিম এর।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অভিযুক্তকে ধরতে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

নিহত তামিমের বড় বোন তানিয়া বেগম জানান, তামিম ও হানিফের মধ্যে প্রায়ই ঝগড়াঝাঁটি হতো, ৬ মাস পূর্বে আমার আরেক ভাইয়ের হাত কেটে ফেলে হানিফ। ওই ঘটনায় সে দীর্ঘদিন কারাগারে ছিলো।

তিনি জানান, আজ যখন ঘটনা ঘটে তখন আমি স্বামীর বাড়িতে ছিলাম, খবর পেয়ে ছুটে আসি। আমার ভাই খুব ভাল ছিলো, বাবার সাথে ডাব বিক্রির কাজে সাহায্য করত। সে আমাদের ভাই-বোনদের মধ্যে সবার ছোট।

এ দিকে ঘটনার পর নিহত কিশোর তামিমের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রতিবেশী ও পরিবারের সদস্যরা মিলে নিয়ে আসেন মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে। সেখানে মরদেহ’র পাশে বাবা শাহেদ আলী ও মা শাহানা বেগমকে অঝোরে কান্নার শব্দে পরিবেশ ভারী হয়ে উঠেছে।

  • সম্পাদক ও প্রকাশক  - PRESSDESK BD
    ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    ০১৭৪৬-৭৪৫১২৫
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, হাসপাতালে চিকিৎসাধীন

শিক্ষার্থী সংকটে মুড়িয়াহাট উচ্চ বিদ্যালয়

সান্তাহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিষেধাজ্ঞা প্রত্যাহার হলে নিষিদ্ধ আ.লীগ নির্বাচনের সুযোগ পাবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এএসআইসহ দুজন কারাগারে

কুড়িগ্রামে বাকপ্রতিবন্ধী দম্পতির ঘরে একসঙ্গে ৩ পুত্রসন্তান, চিকিৎসায় হিমশিম

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

১০

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

১১

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১২

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

১৩

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

১৪

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

১৫

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১৬

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১৭

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১৮

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৯

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

২০