আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৫:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাভারে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন, দ্রুত গ্রেফতারের দাবি

Share this news with

ঢাকার সাভারে সংবাদ সংগ্রহ করতে গিয়ে মাদক ব্যবসায়ীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন দেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার ও জাতীয় প্রেসক্লাবের সদস্য তাইফুর রহমান তুহিন এবং এসএ টিভির সাংবাদিক সাদ্দামসহ তাদের পুরো টিম। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ মে) বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। কলাপাড়া প্রেসক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরাম যৌথভাবে এই মানববন্ধনের ডাক দেয়।

মানববন্ধনে স্থানীয় মূলধারার গণমাধ্যমকর্মীদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সচেতন নাগরিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়ে সাংবাদিকদের এই আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একজন প্রথম শ্রেণীর জ্যেষ্ঠ সাংবাদিকের ওপর প্রকাশ্য দিবালোকে এই ধরণের নৃশংস হামলা অত্যন্ত উদ্বেগজনক। এটি কেবল ব্যক্তি তুহিন বা সাদ্দামের ওপর হামলা নয়, বরং এটি দেশের স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের কণ্ঠরোধ করার একটি অপচেষ্টা। মাদক সিন্ডিকেটের হাত কতটা লম্বা হলে তারা সাংবাদিকদের ওপর এভাবে চড়াও হতে পারে, তা নিয়ে বক্তারা গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ থেকে কলাপাড়ার সর্বস্তরের সাংবাদিকরা সরকারের প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, হামলার মূলহোতা ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীমসহ সব আসামিকে অনতিবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

উল্লেখ্য, গত শুক্রবার সাভারের পশ্চিম রাজাশন এলাকায় মাদক চোরাকারবারি ও মাদকের বিস্তারের ওপর একটি অনুসন্ধানী সংবাদ সংগ্রহ করতে যান সাংবাদিক তুহিন ও সাদ্দাম। সংবাদ ধারণের এক পর্যায়ে স্থানীয় মাদক সিন্ডিকেটের সদস্যরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সাংবাদিক দলটির ওপর অতর্কিত হামলা চালায় এবং তাদের গুরুতর আহত করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

১০

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আমতলীতে জুলাই পদযাত্রা অনুষ্ঠিত

১১

বৈরী আবহাওয়ায় ১৫ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র

১২

রেকর্ড বৃষ্টিপাতে বিপর্যস্ত চট্টগ্রাম, পানিবন্দি মানুষের পাশে চসিক মেয়র

১৩

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

১৪

পানির নিচে বান্দরবান, থামেনি মানুষের দুর্ভোগ

১৫

বিএনপি সরকার মানুষের হাতে বিদ্যুতের বদলে হারিকেন-মোমবাতি তুলে দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১৬

শেরপুরে গরুভর্তি ট্রাকে ডাকাতি: ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার, ৭টি গরু উদ্ধার

১৭

বগুড়ার শিবগঞ্জে মিলল কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি

১৮

কল্পনার মাঠে বিশ্বকাপ দেখেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থীরা

১৯

পাশের তিন উপজেলা ১০১ শয্যা পেলেও, বঞ্চিত পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

২০