মেহেরুবান হাবিব, পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
২৪ মে ২০২৬, ৭:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পাটগ্রামে কৃষকদের নিয়ে ব্যতিক্রমধর্মী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ‎

Share this news with

লালমনিরহাটের পাটগ্রামে কৃষকদের উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার, উৎপাদন বৃদ্ধি ও আর্থিক উন্নয়নে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

‎রবিবার (২৪ মে) বেলা ১২ টার দিকে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় উপজেলা পরিষদ হলরুমে এই পার্টনার ফিল্ড ফিল্ড স্কুল কংগ্রেসের আয়োজন করা হয়।

‎উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-১ (পাটগ্রাম -হাতীবান্ধা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খামারবাড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ড. সাইখূল আরিফিন। পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়।

‎এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোস্তফা হাসান ইমাম। তিনি তার বক্তব্যে বলেন, পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো ফসলের উচ্চফলনশীল জাতের আবাদযোগ্য জমির পরিমাণকে নতুনভাবে ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ ও ধান জাতীয় অন্য দানাদার ফসল ডাল, তেল ও উদ্যান ফসলের আবাদি জমির পরিমাণ ২ লক্ষ হেক্টর বৃদ্ধিকরণ এবং “কৃষক স্মার্ট কার্ড” পদ্ধতির মাধ্যমে সম্পসারণ সেবা, উপকরণ ভর্তুকি সহায়তা ও ঋণ সহায়তা সহজলভ্যকরণের মাধ্যমে কৃষি সেবা, কৃষি উৎদ্ভাবন ও কৃষি বানিজ্যিকিকরণের লক্ষ্যে কৃষি উদ্যেক্তা ২০০০০ যুবক ও মহিলাকে প্রশিক্ষন প্রদান।

‎এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকের এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য হলো যে আমাদের দেশের কৃষি ফলন আরও বাড়ানো। আমরা জানি যে, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ এবং আমাদের দেশের মানুষের তুলনায় জমির পরিমাণ অনেক কম। তাই অধিক ফলন না হলে আমাদের খাদ্যে অসম্পূর্ণতা রয়ে যাবে। আগে একসময় আমাদের দেশের ফলন জমিতে ফলন যে পরিমাণ হত তখন মানুষ কম ছিল, জমি বেশি ছিল। তারপরে ফলন কম হওয়ার কারণে সব সময় আমাদের কৃষকদের অভাব লেগে থাকত।

‎এসময় পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে বিভিন্ন দপ্তর ও অধিদপ্তেরর কর্মকর্তা, জনপ্রতিনিধি, উপজেলার গণ্যমান্য ব্যক্তি ও আগত কৃষক-কৃষাণীরাও অংশগ্রহণ করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদ্দাছড়া–নয়াপাড়া সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের দাবি

পল্লী চিকিৎসকের ‘ছোট অপারেশনের’ পর অসুস্থ শিশু, তদন্তের দাবি

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

১১ দলীয় ঐক্যের বৈঠক: বিদ্যুৎ-গ্যাস সংকট ও জুলাই সনদ বাস্তবায়নের দাবি

বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেফতার

গোবিপ্রবিতে ৪০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে হতে যাচ্ছে গবেষণা সম্মেলন

সীমান্ত অপরাধ রোধে দৌলতপুরে বিজিবির জনসচেতনতামূলক প্রচারণা

জাবিতে দুই ছাত্রদল নেতার শাহাদাৎবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন

জাকসুর উদ্যোগে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ ও চিকিৎসা সরঞ্জাম বিতরণ অনুষ্ঠিত

কুবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

১০

কুড়িগ্রামে জিপিএ-৫ প্রাপ্ত ৫০০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার দিল ইসলামী ছাত্রশিবির

১১

ধুনটে বাক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা

১২

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ, নবীজির আদর্শ অনুসরণের আহ্বান

১৩

গোপালগঞ্জে পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে সংঘর্ষ, আহত ২

১৪

গোবিপ্রবিতে বাড়ছে অশালীনতা, নজরদারি ও পদক্ষেপের দাবি শিক্ষার্থীদের

১৫

কুড়িগ্রামে ধানক্ষেত থেকে মানুষের খণ্ডিত পা উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

১৬

বাঙালি নদীর ভাঙনে আতঙ্কে হেউটনগর, বিলীনের পথে বসতভিটা-ফসলি জমি

১৭

দৌলতপুরে প্রকাশ্যে বাজারে হামলা, আহত সবজি ব্যবসায়ী রফিকুল

১৮

ঠাকুরগাঁওয়ে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২, আহত ৪

১৯

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

২০