আবদুল মোতালেব, নোয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২৬, ২:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্ষণ-হত্যার প্রতিবাদে ফুঁসে উঠল চাটখিল

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলায় শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার দ্রুত বিচার এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন, প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১২ টায় চাটখিল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী ফোরাম অব চাটখিল।

মানববন্ধনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবি করেন এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের আহ্বান জানান।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত বর্বরোচিত ধর্ষণ ও হত্যাকাণ্ড পুরো সমাজকে নাড়া দিয়েছে। এমন নৃশংস ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী এ ধরনের জঘন্য অপরাধ করার সাহস না পায়।

বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর পাশাপাশি বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা জরুরি। তারা বিচারাধীন নারী ও শিশু নির্যাতনের মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

এ সময় শিশুদের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পরিসরে সচেতনতা বৃদ্ধিরও দাবি জানান।

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে চাটখিল উপজেলা প্রশাসন এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার, নারী ও শিশু নির্যাতন দমনে বিশেষ ট্রাইব্যুনালের কার্যক্রম জোরদার এবং শিশু নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, “শিশু রামিসার মতো আর কোনো নিষ্পাপ প্রাণ যেন বর্বরতার শিকার না হয়, সেজন্য সমাজের সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাপ্রধান

১

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

২

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

৩

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৪

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৫

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৬

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৮

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

৯

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

১০

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১১

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১২

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১৩

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৪

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৫

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৬

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৭

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৮

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১৯

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

২০