মোঃ ​মাসুম বিল্লাহ, নওগাঁ (সদর) প্রতিনিধি
২১ মে ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

Share this news with

নওগাঁর ধামইরহাটে একটি কওমি মাদ্রাসায় ১০ বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মোঃ মমিনুল হক (২৬) নামের এক ধর্মীয় শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল ধামইরহাট থানা পুলিশ স্থানীয় জনতার সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার এবং ভিকটিম শিশুকে উদ্ধার করে হেফাজতে নেয়।

​গ্রেফতারকৃত শিক্ষক মমিনুল হক নওগাঁর পত্নীতলা উপজেলার বরইল গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে। তিনি ধামইরহাটের ‘বাদাল (চাঁনপুর) দারুল উলুম আশরাফিয়া থানভিয়া কওমী হাফেজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং’-এ ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

​পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত ১৯ মে (মঙ্গলবার) রাত সোয়া ৮টার দিকে এশার নামাজের সময় মাদ্রাসার সকল শিক্ষার্থীকে পাশের মসজিদে পাঠান শিক্ষক মমিনুল হক। তবে ‘প্রয়োজনীয় কথা আছে’ বলে ১০ বছর বয়সী ওই শিশু শিক্ষার্থীকে মাদ্রাসার উত্তর দুয়ারী শয়নকক্ষে রেখে দেওয়া হয়।

​পরবর্তীতে কক্ষে অন্য কেউ না থাকার সুযোগে অভিযুক্ত শিক্ষক মমিনুল হক ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক বলাৎকার করেন। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে ধামইরহাট থানা পুলিশকে খবর দেওয়া হলে তারা স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্ত শিক্ষককে দ্রুত গ্রেফতার করে।

​ঘটনার পর ওই মাদ্রাসার সভাপতি বাদী হয়ে ধৃত শিক্ষক মমিনুল হকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধামইরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।

​এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শিশু ও নারী নির্যাতনের মতো ঘটনার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। অপরাধীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জেলা পুলিশ এ ধরনের অপরাধ দমনে সর্বদা বদ্ধপরিকর।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

২

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৩

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৪

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৫

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৬

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৭

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৮

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

৯

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১০

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১২

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৪

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৫

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৬

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৭

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৮

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১৯

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

২০