সর্বশেষ
||ববির নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. সাখাওয়াত||পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত||বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ||সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন||রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন||বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন||দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক||কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন||কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম||ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় দাখিল পরীক্ষার একটি কেন্দ্রে উত্তরপত্র লিখে দেওয়ার অভিযোগে তিন শিক্ষককে আটক করেছে র‍্যাব। একই ঘটনায় এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২০ মে) দুপুরে চুয়ামল্লিকপাড়া রেজওয়ানুল উলুম দাখিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে জীববিজ্ঞান বিষয়ের পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।

বহিষ্কৃত পরীক্ষার্থী মো. নাসিরুল্লাহ (১৬) মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তিনি ওই প্রতিষ্ঠানের সুপারিনটেনডেন্ট মো. আব্দুল ওহাব বিশ্বাসের ছেলে বলে জানা গেছে।

আটক শিক্ষকরা হলেন মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার শিক্ষক মো. বজলুর রহমান (৪৮), মো. নুরুল ইসলাম (৪৫) এবং মোছা. মাতোয়ারা খাতুন মায়া (৪০)। তারা সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ছিলেন না।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীক্ষা কেন্দ্রের বাইরে বসে উত্তরপত্র লিখে তা পরীক্ষার্থীর কাছে সরবরাহের সময় ওই তিন শিক্ষককে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটা অঙ্কের টাকার বিনিময়ে একটি চক্র এ ধরনের অনিয়মের সঙ্গে জড়িত।

জিজ্ঞাসাবাদে আটক শিক্ষকরা দাবি করেন, পরীক্ষার্থীর ভালো ফল নিশ্চিত করতে মহিষকুন্ডি মুসলিম নগর দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আব্দুল ওহাব বিশ্বাস তাদের এ কাজে বাধ্য করেন।

তবে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে সরাসরি যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

ঘটনার পর কয়েকজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি আটক শিক্ষকদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে পরীক্ষা কেন্দ্র এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রী প্রদীপ কুমার দাস জানান, তদন্তে কেন্দ্রের বাইরে থেকে উত্তরপত্র লিখে এনে পরীক্ষায় জমা দেওয়ার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

তিনি আরও জানান, আটক শিক্ষকরা বর্তমানে র‍্যাব হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ববির নবনিযুক্ত সহকারী প্রক্টর ড. সাখাওয়াত

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ

সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন

দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক

কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

১০

রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১১

বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

১২

“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

১৩

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

১৪

আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি

১৫

কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল

১৬

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি!

১৭

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

১৮

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

১৯

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

২০