সর্বশেষ
||পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত||বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ||সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন||রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন||বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন||দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক||কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন||কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম||ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু||রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

Share this news with

রাজধানীর মহাখালীতে এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে গুলশান লিংক রোড ও মহাখালী-সাতরাস্তা এলাকায় কয়েক দফায় অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

জানা যায়, সকাল ১০টার দিকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের প্রায় ২০০ থেকে ২৫০ শ্রমিক মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন গুলশান লিংক রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১১টা ২২ মিনিটের দিকে সাময়িকভাবে অবরোধ তুলে নেন।

পরবর্তীতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। শ্রম মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকেও দুইজন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। তবে শ্রমিকদের অভিযোগ, আলোচনায় মালিকপক্ষের সিদ্ধান্ত গ্রহণকারী কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সমাধানের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

এদিকে আলোচনা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কায় শ্রমিকরা পুনরায় অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং গুলশান লিংক রোডের একাংশ অবরোধ করেন। পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আবারও তারা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের পক্ষ থেকে যেকোনো সময় মহাখালী-সাতরাস্তা মূল সড়ক অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়।

অন্যদিকে একই দিনে শ্রমিকদের চার সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন মোঃ আল কামরান, মোঃ হাসনাত মন্ডল, হোসাইন মোঃ আরেফিন ও সোহাগী। শ্রমমন্ত্রীর পক্ষে ব্যক্তিগত কর্মকর্তা মহির উদ্দিন এবং সচিবের পক্ষে ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।

শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি বাস্তবায়নের দাবিতে পিসিপির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর মেহেদী হাসান সোহাগ

সাতক্ষীরায় “ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬” এর উদ্বোধন

রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে জবি ছাত্রীসংস্থার মানববন্ধন

বাইকে আরোপিত কর প্রত্যাহারের দাবিতে বাইকারদের মানববন্ধন

দৌলতপুরে দাখিল পরীক্ষায় জালিয়াতি, র‍্যাবের হাতে তিন শিক্ষক আটক

কলাপাড়ায় নারী নির্যাতন ও সহিংসতা বন্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

কারা পাবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবৃত্তি? জেনে নিন আবেদনের নিয়ম

ঠাকুরগাঁওয়ে পানিতে ডুবে প্রতিবন্ধী শিশুর মৃত্যু

রাবিতে নতুন দুই উপ-উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি

১০

বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

১১

“ঠাকুরগাঁও বিমানবন্দর চালু করবে সরকার, এটি প্রধানমন্ত্রীর ওয়াদা”— বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা

১২

ববি ছাত্রদলের চাঁদাবাজিতে ক্ষুদ্ধ কেন্দ্রীয় নেতৃবৃন্দ,  সভাপতি সেক্রেটারিকে কেন্দ্রে তলব

১৩

আত্রাইয়ে ৩৫০ পিস মাদক ইনজেকশনসহ শীর্ষ ডিলার কাউসার গ্রেফতার, এলাকায় স্বস্তি

১৪

কিউএস-টাইমস হায়ারসহ দেশি-বিদেশি র‍্যাংকিংয়ে জায়গা করে নিতে কমিটি গঠন করল

১৫

কিশোরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই মাদ্রাসা ছুটি!

১৬

“কত সাংবাদিককে হেনস্তা করেছি, পিটিয়েছি”— এসিল্যান্ডের মন্তব্য ঘিরে উত্তাল আদমদীঘি

১৭

নওগাঁয় নিখোঁজের ১৫ ঘণ্টার মাথায় শিশু ভাই-বোন উদ্ধার, পুলিশের প্রতি কৃতজ্ঞতা পরিবারের

১৮

“জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে, জনগণ তাদের ক্ষমা করবে না”— ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

১৯

ঈদ যাত্রা: শুক্রবার জবি থেকে বিভাগীয় শহরের উদ্দেশ্য ছেড়ে যাবে বাস

২০