রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২০ মে ২০২৬, ৮:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বেতন-বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের সড়ক অবরোধ

Share this news with

রাজধানীর মহাখালীতে এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাসের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) সকাল থেকে গুলশান লিংক রোড ও মহাখালী-সাতরাস্তা এলাকায় কয়েক দফায় অবরোধ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।

জানা যায়, সকাল ১০টার দিকে নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের প্রায় ২০০ থেকে ২৫০ শ্রমিক মহাখালী বাস টার্মিনাল সংলগ্ন গুলশান লিংক রোডে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন। এতে এলাকায় যান চলাচল ব্যাহত হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের মধ্যস্থতায় মালিকপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস পেয়ে শ্রমিকরা সকাল ১১টা ২২ মিনিটের দিকে সাময়িকভাবে অবরোধ তুলে নেন।

পরবর্তীতে নাসা গ্রুপের প্রধান কার্যালয়ে মালিকপক্ষ, শ্রমিক প্রতিনিধি ও পুলিশের উপস্থিতিতে আলোচনা শুরু হয়। শ্রম মন্ত্রণালয়ের সচিবের পক্ষ থেকেও দুইজন প্রতিনিধি আলোচনায় অংশ নেন। তবে শ্রমিকদের অভিযোগ, আলোচনায় মালিকপক্ষের সিদ্ধান্ত গ্রহণকারী কোনো প্রতিনিধি উপস্থিত না থাকায় সমাধানের সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়ে।

এদিকে আলোচনা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কায় শ্রমিকরা পুনরায় অফিসের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং গুলশান লিংক রোডের একাংশ অবরোধ করেন। পরে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আবারও তারা সড়কে অবস্থান নেন। শ্রমিকদের পক্ষ থেকে যেকোনো সময় মহাখালী-সাতরাস্তা মূল সড়ক অবরোধের হুঁশিয়ারিও দেওয়া হয়।

অন্যদিকে একই দিনে শ্রমিকদের চার সদস্যের একটি প্রতিনিধি দল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেয়। প্রতিনিধি দলে ছিলেন মোঃ আল কামরান, মোঃ হাসনাত মন্ডল, হোসাইন মোঃ আরেফিন ও সোহাগী। শ্রমমন্ত্রীর পক্ষে ব্যক্তিগত কর্মকর্তা মহির উদ্দিন এবং সচিবের পক্ষে ব্যক্তিগত কর্মকর্তা শামীম আহমেদ স্মারকলিপি গ্রহণ করেন।

শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

২

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৩

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৪

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৫

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৬

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৭

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৮

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৯

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১০

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১১

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১২

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৩

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৪

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৫

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৬

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৮

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৯

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

২০