আরাফাত হোসেন, জাবি প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবিতে শিক্ষার্থী নিরাপত্তাহীনতা: প্রতিবাদ সমাবেশের ঘোষণা সাংস্কৃতিক জোটের

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া একাধিক সহিংসতা, হত্যা ও নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে সমাবেশের ঘোষণা দিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট।

সোমবার (১৯ মে) সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ মে রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় এক বহিরাগত কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার ছয়দিন দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়নি। এছাড়া ১৬ মে বিশ্ববিদ্যালয়ের বিবিএ বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইকারীর হামলার শিকার হন। পরদিন ১৭ মে একই দিনে ক্যাম্পাস এলাকায় তিনটি নারী নিপীড়নের ঘটনাও ঘটে বলে দাবি করা হয়।

এসব ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে সাংস্কৃতিক জোট বলেছে, ধারাবাহিক এসব ঘটনা শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতার প্রমাণ বহন করে এবং প্রশাসনের ব্যর্থতাকে সামনে নিয়ে এসেছে।

এ পরিস্থিতিতে আজ মঙ্গলবার (১৯ মে) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ আয়োজনের ঘোষণা দিয়েছে সংগঠনটি। সমাবেশে পথনাটক, গণসংগীত, কবিতা আবৃত্তি ও বক্তব্য পরিবেশিত হবে বলে জানানো হয়েছে।

সংগঠনটি সমাবেশ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে কয়েকটি দাবি উত্থাপন করেছে। দাবিগুলোর মধ্যে রয়েছে— দ্রুত অপরাধীদের শনাক্ত ও বিচার নিশ্চিত করা, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার, যৌন হয়রানি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সিসিটিভি ফুটেজ মনিটরিংয়ে দক্ষ জনবল নিয়োগ এবং নির্মাণ শ্রমিকদের তালিকাভুক্তকরণ।

সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক সেমন্তী রোদসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকলকে সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে পুলিশের এএসআই ক্লোজ

ডেঙ্গু প্রতিরোধে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের লিফলেট বিতরণ ও পরিচ্ছন্নতা অভিযান

জুলাইয়ের গান ও মোমবাতি প্রজ্বালনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ

শিশু রাজু হত্যা মামলার রহস্য উদঘাটন, পুরস্কৃত ইন্সপেক্টর জয়নুল আবেদীন

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর সঙ্গে পুলিশ সদস্যের অনৈতিক কর্মকাণ্ড

জিন্নাহর মুসলিম উম্মাহর জন্য অবদান নিয়ে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভা

কুবি গণিত ক্লাবের নেতৃত্বে মাহফুজ ও রায়হান

বায়ুদূষণ রোধে নওগাঁ সদরে ভ্রাম্যমাণ আদালত: ২৫ হাজার টাকা জরিমানা

পদ্মা জেনারেল হাসপাতালে নবজাতকের মৃত্যু: তদন্ত ও অবৈধ হাসপাতাল সিলগালার দাবি

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১০

চকরিয়ায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল অস্ত্র-গুলি উদ্ধার, গ্রেপ্তার ৬

১১

সান্তাহার বাফার গুদামে ময়লা-আবর্জনাসহ সার রিব্যাগিং, সরবরাহে ওজনেও কম

১২

জনগণের সংকট সমাধানে সরকার ব্যর্থ: হামিদুর রহমান আযাদ

১৩

ডাকসুর নতুন অনার বোর্ডে নেই গোলাম রাব্বানী ও রাশেদ খাঁনের নাম

১৪

স্থানীয় নির্বাচনে নারী প্রার্থী দেবে জামায়াত, চলছে প্রার্থী বাছাই

১৫

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, আহত ১

১৬

সংস্কার শেষে উদ্বোধন হলো ডাকসু সংগ্রহশালা

১৭

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার শর্ত নেই: প্রতিমন্ত্রী

১৮

দৌলতপুরের বন্যা পরিস্থিতিতে জরুরি সহায়তার দাবি সংসদ সদস্য বাচ্চু মোল্লার

১৯

ঢাবিতে হজরত খানবাহাদুর আহ্ছানউল্লার মিয়া ও অধ্যাত্মচেতনার সমকালীন প্রাসঙ্গিকতা শীর্ষক সেমিনার

২০