মেহেদী হাসান, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
১৮ মে ২০২৬, ৯:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আত্রাইয়ে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

Share this news with

নওগাঁর আত্রাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মে) বেলা সাড়ে ১১টায় আত্রাই উপজেলা পরিষদ অডিটরিয়ামে এই কংগ্রেসের আয়োজন করা হয়।

আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ অফিসার শাপলা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জাতীয় সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, “বর্তমান যুগ আধুনিক ও বাণিজ্যিক কৃষির যুগ। আমাদের ঐতিহ্যগত কৃষিকে এখন পুষ্টিসমৃদ্ধ, লাভজনক এবং জলবায়ুসহিষ্ণু কৃষিতে রূপান্তর করতে হবে। ‘পার্টনার’ প্রকল্প দেশের কৃষি খাতে উদ্যোক্তা তৈরি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে অত্যন্ত সময়োপযোগী একটি পদক্ষেপ।”

তিনি আরও বলেন, “আত্রাই-রাণীনগরের কৃষকদের ভাগ্য উন্নয়নে এবং আধুনিক কৃষিপ্রযুক্তি প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। কৃষকরা যাতে তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য পান এবং পুষ্টি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি সুস্থ জাতি গঠন করা যায়, সে লক্ষ্যে কৃষি কর্মকর্তাদের আরও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।”

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং উপজেলার কৃষি চিত্র তুলে ধরেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার।

​এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম মৃধা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু আনাছ এবং যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম. নাসির উদ্দিন।

​এছাড়াও অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. গোলাম রাব্বানী, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মো. আবুল কালাম আজাদসহ উপজেলার বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, কৃষক-কৃষাণী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

​কংগ্রেসে বক্তারা টেকসই কৃষি উৎপাদন, পুষ্টি নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক নতুন উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০