আব্দুল কাইয়ুম আরজু, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
১৬ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কলাপাড়ায় জেলেদের চাল হরিলুট: বসতঘর ও ড্রাম থেকে সরকারি চাল উদ্ধার

Share this news with

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নে জেলেদের বরাদ্দকৃত সরকারি চাল হরিলুটের ঘটনা ঘটেছে। প্রশাসনের অভিযানের মুখে দুষ্কৃতকারীরা চাল লুকিয়ে রাখলেও শেষ রক্ষা হয়নি।

শনিবার (১৬ মে) দৌলতপুর গ্রামের একাধিক বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০০ কেজি সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার গভীর রাতে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাউছার হামিদ অভিযান চালিয়ে এক যুবকের ঘর থেকে ২৪ বস্তা চাল জব্দ করেন। এই খবর ছড়িয়ে পড়লে চোর চক্রের গোপন তথ্য ফাঁস হতে শুরু করে।

শনিবার সকালে ইউএনও পুনরায় ঐ এলাকায় অভিযানে গেলে চোরেরা পালিয়ে যায়। পরে ইউএনও’র নির্দেশে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশ তল্লাশি চালিয়ে নাজমা বেগমের ঘর থেকে ২১০ কেজি এবং জাকির হোসেনের ঘর থেকে ৯০ কেজি চাল উদ্ধার করে। চুরির প্রমাণ লুকাতে ইদ্রিস প্যাদা সহ কয়েকজন সরকারি বস্তা কেটে প্লাস্টিকের ড্রাম ও মাটির মটকায় চাল লুকিয়ে রাখায় তা জব্দ করা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, স্থানীয় মেম্বার ও গ্রাম পুলিশের একটি চক্র ভুয়া টোকেন ব্যবহার করে দীর্ঘদিন ধরে চাল চুরি করছে। ফলে প্রকৃত সমুদ্রগামী জেলেরা সরকারি সহায়তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছেন।

ইউএনও মো. কাউছার হামিদ জানান, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কিছু চাল জব্দ করা হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে চাল চুরির সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

১

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

২

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

৩

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

৪

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

৫

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

৬

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

৭

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

৮

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

৯

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১০

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১১

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১২

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১৩

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

১৪

ভূরুংগামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ চোরাকারবারি চক্রের হোতা গ্রেপ্তার

১৫

কুষ্টিয়ার সাবেক এমপি আব্দুর রউফ ও স্ত্রী দুদকের মামলায় অভিযুক্ত

১৬

মাদকমুক্ত সমাজ গড়তে সব এমপিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: জয়নুল আবদিন ফারুক

১৭

বগুড়ায় চট্টগ্রাম-ময়মনসিংহ ম্যাচ নিষ্প্রাণ ড্র, শাহ পরানের ১৬৩

১৮

নন্দীগ্রামে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ মিছিল ও পতাকা উত্তোলন

১৯

বগুড়ায় ধর্ষণচেষ্টার দায়ে দুজনের সশ্রম কারাদণ্ড

২০