
সংগঠন পরিচালনা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা পদক অর্জন করেছেন ‘দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ’-এর দুই শীর্ষ নেতা। তারা হলেন – সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহ্বায়ক আবুল হাসান রাকিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহিদুল ইসলাম গফুর।
সম্প্রতি ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে এই সম্মাননা পদক তুলে দেওয়া হয়। সমাজকল্যাণ, মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সক্রিয় ভূমিকা রাখায় তাদের এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়েছে।
সম্মাননা প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় নেতৃবৃন্দ বলেন, “যেকোনো কাজের স্বীকৃতিই আনন্দের, আর তা যদি হয় মানবসেবার জন্য – তবে সেই আনন্দ ও দায়বদ্ধতা কয়েক গুণ বেড়ে যায়। এই সম্মাননা আমাদের ব্যক্তিগত অর্জন নয়; বরং দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদের প্রতিটি নিবেদিতপ্রাণ কর্মীর অক্লান্ত পরিশ্রমের ফসল। আমরা কৃতজ্ঞতা জানাই ওয়ার্ল্ড জার্নালিস্ট ওয়েলফেয়ার কাউন্সিলকে আমাদের কাজকে মূল্যায়ন করার জন্য। এই স্বীকৃতি আমাদের আগামীর পথচলার পাথেয় হয়ে থাকবে এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে আর্তমানবতার সেবায় আত্মনিয়োগ করতে আমাদের সাহস ও অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, দেশপ্রেমিক বাংলাদেশী পরিষদ একটি অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
মন্তব্য করুন