নিম্নমানের সামগ্রী ব্যবহারে রাস্তার কাজ বন্ধ

ছবিঃ প্রেস ডেস্ক বিডি প্রতিনিধি

Share this news with

পার্বত্য জেলা রাঙামাটি জেলা-র লংগদু উপজেলা-য় এলজিইডির অর্থায়নে বাস্তবায়নাধীন একটি সড়ক উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে উপজেলার মছিবত টিলা এলাকার ১ কোটি ৩১ লাখ টাকা ব্যয়ের রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল বিভাগ।

স্থানীয়দের অভিযোগ, কাজের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ চালিয়ে আসছিল। বিষয়টি নিয়ে এলাকাবাসী কয়েক দফা আপত্তি জানালেও কাজ বন্ধ না হওয়ায় পরে উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষক দলের সভাপতি তৈয়ব আলী জানান, এমদাদুল নামের এক ঠিকাদার কাজটি করছেন এবং নিম্নমানের কংক্রিট ও মাটি ব্যবহার করায় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি আরও দাবি করেন, এ কাজে জেলা পরিষদের সদস্য মিনহাজ মুর্শিদ জড়িত রয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে মিনহাজ মুর্শিদ বলেন, রাস্তার কাজে অনিয়মের খবর পেয়ে তিনিও প্রতিবাদ জানিয়েছেন এবং প্রকল্পটির সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

অভিযুক্ত ঠিকাদার এমদাদুলের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পায়রা-কুয়াকাটা মহাপরিকল্পনা ও উপকূলের উন্নয়ন ভাবনা

ববিতে প্রশাসনিক দপ্তরের তালা অপসারণ শুরু

নিম্নমানের সামগ্রী ব্যবহারে রাস্তার কাজ বন্ধ

ভারতীয় ২৪ বস্তা জিরা সুন্দরবন কুরিয়ার থেকে জব্দ

দেহ ব্যবসা থেকে মাদক, বগুড়ায় অপরাধ নিয়ন্ত্রণে তৎপর প্রশাসন

হাওরে মাছ ধরতে গিয়ে মিলনের মরদেহ

বড়লেখায় কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

যৌতুকের জন্য স্ত্রী হত্যা: ৬ বছর পর স্বামীর যাবজ্জীবন

ভোট ছাড়াই জবিকসের নতুন কমিটি গঠন, নির্বাচন ঘিরে চাপ প্রয়োগের অভিযোগ

ধানক্ষেতে মিলেছিল মরদেহ, অবশেষে ধরা পড়ল নাজমুল হত্যা মামলার মূল সহযোগী

১০

জবির দুই শিক্ষাবর্ষের প্রাতিষ্ঠানিক ইমেইল সেবা বন্ধ হবে ১৭ মে

১১

দোয়ারাবাজারে অনলাইন জুয়া খেলতে গিয়ে আটক দুই যুবক

১২

বান্দরবানে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন বিষয়ে প্রেস ব্রিফিং

১৩

হৃদয়ে বন্দর: মিলনমেলায় সেতুবন্ধনের আহ্বান জাহিদ হোসাইন ভুট্টোর

১৪

আজ ডাকসু ভিপি সাদিক কায়েমের বিয়ে

১৫

জকসুর উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিশেষ মেডিকেল ক্যাম্প’

১৬

শ্রীমঙ্গলে দিনের আলোয় প্রকাশ্যে ছিনতাই

১৭

মৌলভীবাজারে অক্ষম ও মৃত্যুকালীন কর্মচারীদের সহায়তা

১৮

নাটোরে আছাদ আলীর বাড়িতে শোকের ছায়া!

১৯

চট্টগ্রাম বন্দরে পণ্য আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

২০