সর্বশেষ
||সান্তাহারে সংকীর্ণ রাস্তায় চরম দুর্ভোগে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা!||চলমান শাটডাউনে পরীক্ষা অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, সেশনজটের শঙ্কা||কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার||মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”||হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত||তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ||আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা||বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন||আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক||ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

Share this news with

বগুড়ার ধুনট সদর ইউনিয়নের সরকারি ডিগ্রি কলেজের পেছনে মালোপাড়া গুচ্ছ গ্রামে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে মাদক ব্যবসা। সন্ধ্যা নামলেই সেখানে বসছে মাদক কেনাবেচা ও প্রকাশ্যে মাদক সেবনের আসর। দীর্ঘদিন ধরে এমন অবৈধ কর্মকাণ্ড চললেও রহস্যজনক কারণে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মালোপাড়া গুচ্ছ গ্রামের পাশের ভুট্টা ক্ষেতের ফাঁকা জায়গাগুলো এখন মাদকসেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সন্ধ্যার পর থেকেই বিভিন্ন এলাকা থেকে যুবকরা সেখানে জড়ো হয়। চলে মাদক কেনাবেচা ও প্রকাশ্যে মাদক সেবন। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন সন্ধ্যার পর ভুট্টা ক্ষেতের ভেতরে মাদকাসক্তদের আনাগোনা বাড়তে থাকে। গভীর রাত পর্যন্ত চলে মাদকের আসর। কিছু প্রভাবশালী ব্যক্তির ছত্রচ্ছায়ায় মাদক কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে। ফলে সাধারণ মানুষ মুখ খুলতেও ভয় পাচ্ছেন।

এলাকাবাসী আরও জানান, মাদকের ভয়াল ছোবলে এলাকার তরুণ সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। অনেক পরিবার সন্তানদের নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে। মাদকসেবীদের উৎপাতের কারণে সন্ধ্যার পর নারী ও সাধারণ মানুষ ওই সড়ক দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছেন। দ্রুত মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি এলাকায় নিয়মিত পুলিশি টহল ও অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের এসব অভিযোগের সত্যতা যাচাই ও জড়িতদের শনাক্তে প্রশাসনের সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, “কলেজের পেছনের এলাকা হওয়ায় শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এখনই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।” তিনি আরও বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বিত উদ্যোগ নিতে হবে।

এ বিষয়ে ধুনট থানার এসআই ওসমান গনি বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি। মাদক বেচাকেনার সঙ্গে জড়িত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সান্তাহারে সংকীর্ণ রাস্তায় চরম দুর্ভোগে প্রতিবন্ধী, রোগী ও শিক্ষার্থীরা!

চলমান শাটডাউনে পরীক্ষা অনিশ্চয়তায় শিক্ষার্থীরা, সেশনজটের শঙ্কা

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তলসহ ১ অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

মুগ্ধতায় ভরা সবুজের সমারোহ “বেকি লেক”

হোসেনপুরে গ্রাম আদালত সমন্বয় সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে তিস্তা সেচ প্রকল্পের ক্যানেল নির্মাণে অনিয়মের অভিযোগ

আটোয়ারীতে পাল্টেছে চিত্র: তেলের সংকট নেই, পাম্পে তেল থাকলেও নেই ক্রেতা

বাবার মৃত্যুতে থমকে গেছে শৈশব: ১৪ বছরের অপূর্বর কাঁধে সংসারের বোঝা, পাশে দাঁড়াল উপজেলা প্রশাসন

আটোয়ারীতে গাঁজাসহ মাদক কারবারি আটক

ধুনটের মালোপাড়া গুচ্ছ গ্রাম: সন্ধ্যা নামলেই হয়ে ওঠে মাদক কেনাবেচার হাট

১০

লালমনিরহাটে স্বামী-স্ত্রী দু‘জন দু’জনার গলায় ছুরি চালিয়ে হত্যার চেষ্টার অভিযোগ

১১

দৌলতপুরে বিজিবির অভিযানে সিঙ্গেল শুটার পিস্তলসহ ভারতীয় মাদক জব্দ

১২

কর্তৃপক্ষের স্বাক্ষর নেই, ঢাবির বিপক্ষে মাঠে নামার আগেই হারল ববি

১৩

লালপুরে মাদকবিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, সদস্য আহত

১৪

জকসুর পরিবহন সম্পাদকের দাবিতে ৪ রুটে নতুন বিআরটিসি বাস দিচ্ছে প্রশাসন

১৫

লালমনিরহাটে ৯৯ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ১

১৬

মিঠাপুরে তহশীলদারের বিরুদ্ধে দুর্নীতি ও হয়রানির অভিযোগ

১৭

বান্দরবানে নতুন করে ৮ জন অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আটক

১৮

ইবির নাট্য সংগঠন থিয়েটারের নেতৃত্বে প্রণয় ও যুক্তা জ্যোতি

১৯

কংস নদে অবৈধ বালু উত্তোলন: ভাঙছে কৃষিজমি, প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ

২০