
চট্টগ্রামের পাহাড়তলী এলাকার আলোচিত আদনাদুল আলম শাওন হত্যা মামলার প্রধান পলাতক আসামি রাহাত হোসেন রিফাত (২৬) অবশেষে ধরা পড়েছেন। রিফাত সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা গ্রামের আলী আবছারের সন্তান।
শনিবার (৯ মে) দিবাগত সন্ধ্যায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল নগরের দক্ষিণ কাট্টলী এলাকার পোর্ট লিংক রোড থেকে তাকে গ্রেপ্তার করে।
দীর্ঘকাল আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে রিফাত পাহাড়তলী এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি রিফাতকে গ্রেপ্তারের পর যথাযথ প্রক্রিয়ায় পাহাড়তলী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট পরবর্তী তদন্ত এখন পুলিশ চালিয়ে যাবে।
মন্তব্য করুন