মাফিকুল ইসালম, দিনাজপুর (সদর) প্রতিনিধি
৯ মে ২০২৬, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে শ্রমিক ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ৬৮ লাখ টাকার চেক বিতরণ

Share this news with

দিনাজপুরে অসহায় ও দুঃস্থ শ্রমিক, মৃত শ্রমিকের পরিবার এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোট ৬৮ লাখ ৩৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন–এর উদ্যোগে এবং আঞ্চলিক শ্রম অধিদপ্তর দিনাজপুর ও জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (৯ মে) সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার। সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলাম।

এ সময় মোট ১৬৪ জন উপকারভোগীর মাঝে চেক বিতরণ করা হয়। এর মধ্যে ১৪৫ জন অসুস্থ ও দুঃস্থ শ্রমিকের মাঝে ৫৬ লাখ ১০ হাজার টাকা, ১৫ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৭৫ হাজার টাকা করে মোট ১১ লাখ ২৫ হাজার টাকা এবং ৪ জন মৃত শ্রমিকের পরিবারকে ১ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শ্রম অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষ ও তাদের পরিবারের কল্যাণ এবং শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সহায়তা কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফজলুল হক মুসলিম হলে প্রভোস্টের পদত্যাগ দাবিতে ডাকসু নেতৃবৃন্দের অবস্থান

সান্তাহার ইউপি প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে নিম্নমানের কাজের অভিযোগ

‎নোয়াখালীতে যৌতুকের টাকা কম হওয়ায় স্ত্রীকে হত্যা, চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

লামায় মাদকবিরোধী র‍্যালি, কঠোর অবস্থানের কথা জানাল পুলিশ

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে ধুনটে মাদ্রাসায় দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ

কুরুকপাতায় ম্রো সম্মেলন, শান্তি ও উন্নয়নে গুরুত্ব

নওগাঁয় ১,০২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ৫

কুবিতে ৩৫০০ দুর্লভ প্রজাতির চারা রোপণ

বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

বিদ্যুৎ-জ্বালানি সংকট নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন, দ্রুত পদক্ষেপের দাবি

১০

ধুনটে দোকানের বিরুদ্ধে ধর্ষণ মামলা করায় ভিকটিমকে অপরহণের অভিযোগ

১১

ঢাবির ফজলুল হক হল প্রভোস্টের বিরুদ্ধে শিক্ষার্থীকে হেনস্তা ও জোর করে স্বাক্ষরের অভিযোগ

১২

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

১৩

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

১৪

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

১৫

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

১৬

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

১৭

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

১৮

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

১৯

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

২০