সর্বশেষ
||পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ||বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ||ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত||জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা||৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত||দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি||বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ||হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন||কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন এমপিরা

Share this news with

উপজেলাসমূহের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শনের কার্যক্রম পরিচালনা ও সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ করতে নিজ নিজ নির্বাচনী এলাকায় উপজেলা পরিষদে বসার জায়গা বা ‘পরিদর্শন কক্ষ’ পাচ্ছেন জাতীয় সংসদ সদস্যরা (এমপি)।

মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে এ কথা জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ জন্য ইতিমধ্যে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ৩১ মার্চ নির্বাচনী এলাকায় সংসদ সদস্যদের বসার জায়গা করে দেওয়ার দাবি জানিয়েছিলেন এনসিপির সংসদ সদস্য আতিকুর রহমান।

মঙ্গলবার সংসদ অধিবেশনের একপর্যায়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সংসদে ফ্লোর নিয়ে বলেন, সংসদ সদস্যদের একটি সম্মানজনক খবর দেওয়ার জন্য তিনি দাঁড়িয়েছেন। দীর্ঘদিন সংসদ সদস্যদের একটা দাবি ছিল যে উপজেলা পরিষদে গেলে তাঁদের বসার কোনো জায়গা থাকে না। তাঁরা কোথাও বসতে পারেন না।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, এ ব্যাপারে কয়েকদিন আগে একজন সংসদ সদস্য দাবি করলে প্রধানমন্ত্রী তারেক রহমান এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরামর্শক্রমে সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রতিটি উপজেলা পরিষদের দোতলায় অ্যাটাচ বাথরুম, আসবাবসহ সংসদ সদস্য, মন্ত্রীদের বসার জন্য একটি কক্ষ প্রস্তুত করে দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, এই কক্ষের নামটি হবে ‘পরিদর্শন কক্ষ’। কারণ, সংসদ সদস্যের নামে কক্ষ বরাদ্দ দেওয়ার বিধান নেই। সংসদ সদস্যরা ওখানে বসে প্রয়োজনীয় কার্যক্রম এবং সাধারণ মানুষের সঙ্গে দেখা–সাক্ষাৎ এবং সময় ব্যয় করতে পারবেন। কোনো সংসদীয় আসনে একাধিক উপজেলা থাকলে সব উপজেলায় ওই সংসদ সদস্যের অফিস থাকবে, তিনি বসতে পারবেন।

এই ব্যবস্থা নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিরোধী দল। ধন্যবাদ জানিয়ে বিরোধীদলীয় ও এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সব সংসদ সদস্যের জন্য সরকারি গাড়ির ব্যবস্থা করার দাবি জানান। তাঁর এ বক্তব্যে টেবিল চাপড়ে সমর্থন জানান অনেকে।

গাড়ির বিষয়ে আলাপ–আলোচনা করে একটা ব্যবস্থা করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পত্নীতলায় একদিনে তিন অস্বাভাবিক মৃত্যু, আইনগত ব্যবস্থা গ্রহণ

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

ডবলমুরিংয়ে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৫ ডাকাত

জমি বিরোধের সালিশ শেষে ছোট ভাইকে কুপিয়ে জখম, রাউজানে বড় ভাইয়ের বিরুদ্ধে মামলা

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

দীর্ঘ ২৩ দিনের ঈদের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি

বগুড়ায় বিদেশ পাঠানোর নামে টাকা আত্মসাতের অভিযোগ

হোসেনপুরে পাচঁ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

ঠাকুরগাঁও পীরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রীর দেশব্যাপী সবুজ বাংলাদেশ গড়তে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কুয়াকাটায় “সংকটে আনন্দে নজরুল” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

গোপনে স্বামীর দ্বিতীয় বিয়ে মানতে না পেরে বরগুনায় গৃহবধূর আত্মহত্যা

১১

রোগীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচি: স্বাস্থ্য মন্ত্রী

১২

লালমনিরহাট চেম্বার নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ, ব্যবসায়ী মহলে উৎসবের আমেজ

১৩

আটোয়ারীতে ডেঙ্গু প্রতিরোধে ইউএনও’র নির্দেশে রাতেই শুরু হচ্ছে ড্রেন পরিষ্কার কার্যক্রম, উচ্ছেদের নোটিশ

১৪

বড় পর্দায় বিশ্বকাপ উন্মাদনা: জাবিতে খেলা দেখার আয়োজন জাকসুর

১৫

বাল্যবিবাহ রোধ ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় ১০০ কিশোরীকে সচেতনতামূলক প্রশিক্ষণ

১৬

রাউজানে প্রকাশ্যে গুলিতে প্রাণ গেল বিএনপি নেতার

১৭

এবারের বাজেটে রংপুর অঞ্চলের জন্য নেই সুখবর, বাড়ছে বঞ্চনার অভিযোগ

১৮

রামগঞ্জে সম্পত্তি বিরোধে মুক্তিযোদ্ধার ঘর পুড়ে ছাই

১৯

আগামী প্রজন্মের জন্য আমাদের দায়বদ্ধতা: কৃষিমন্ত্রী

২০