স্টাফ করেসপন্ডেন্ট, প্রেস ডেস্ক বিডি, ঢাকা
২৯ অক্টোবর ২০২৬, ৮:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

Share this news with

জনগণের প্রত্যাশা অনুযায়ী সেবা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ভয়ভীতি ও পক্ষপাতের ঊর্ধ্বে থেকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের বিশ্বাস অর্জনের মধ্য দিয়েই পুলিশকে প্রকৃত অর্থে জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট এসআই-২০০৬ ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচের ৮৪ জন এবং ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের ১৬২ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পাশাপাশি প্রশিক্ষণের বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ব্যাচে শ্রেষ্ঠ সার্জেন্ট নির্বাচিত হয়েছেন ওমর ফারুক। একাডেমিক বিষয়ে সেরা হয়েছেন মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মাঠপর্যায়ের কার্যক্রমে সাইফুল ইসলাম এবং শুটিংয়ে মো. আসাদুজ্জামান শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

অন্যদিকে, ৪৩তম ক্যাডেট এসআই ব্যাচে শ্রেষ্ঠ ক্যাডেট হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। একাডেমিক বিষয়ে মো. বোরহানুল ইসলাম, মাঠপর্যায়ের কার্যক্রমে দেওয়ান গোলাম রসুল এবং শুটিংয়ে মো. কামাল গনি সেরা নির্বাচিত হয়েছেন।

ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করার পর শিক্ষানবিশ সার্জেন্টরা নিজ নিজ ইউনিটে দায়িত্ব পালন শুরু করবেন। একই মেয়াদের প্রশিক্ষণ শেষে ক্যাডেট এসআইরা শিক্ষানবিশ উপপরিদর্শক (নিরস্ত্র) হিসেবে দেশের বিভিন্ন পুলিশ ইউনিটে পদায়িত হবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং প্রশিক্ষণ সম্পন্ন করা নবীন পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি, সহযোগিতার আশ্বাস রাষ্ট্রপতির

১

উলিপুরে শোবার ঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, পলাতক স্বামী-শাশুড়ি

২

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান: দেশের জন্য আকাশপথে আত্মত্যাগের এক অমর ইতিহাস

৩

সান্তাহারে নতুন কুঁড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

৪

কুড়িগ্রামে ক্যাম্পাসভিত্তিক কার্যক্রম জোরদারে ছাত্রশিবিরের দায়িত্বশীলদের মতবিনিময় সভা

৫

জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান দায়িত্ব: স্বরাষ্ট্রমন্ত্রী

৬

তারাকান্দায় কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল দুই বোনের

৭

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

৮

কুষ্টিয়ায় ছয় হত্যার মামলায় হানিফের মৃত্যুদণ্ড, তিনজনের যাবজ্জীবন

৯

জাতীয় সাঁতারের প্রথম দিনেই ছয় নতুন রেকর্ড, পদক তালিকায় শীর্ষে নৌবাহিনী

১০

৬০ কিমি বেগে দেশের ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

১১

দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ১৪টি ছাগল দিল সেনাবাহিনী

১২

ধুনটে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র‍্যালি

১৩

আদমদীঘিতে মৃত শ্রমিকের পরিবার ও শ্রমিকের মেয়েদের অনুদানের চেক বিতরণ

১৪

পল্টন ট্র্যাজেডি স্মরণে কুড়িগ্রামে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৫

সান্তাহারে নানা আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

ধুনটে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি

১৭

জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে সবচেয়ে বেশি অবহেলা করেছেন: জাবের

১৮

ছুটি নিয়ে প্রশ্নের মুখে ভাইরাল ইউএনও, সেবা না পেয়ে ফিরছেন মানুষ

১৯

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা, মাঠে থাকবে এসআরবি-১৩

২০