এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১৮ অক্টোবর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

Share this news with

বগুড়া সিটি কর্পোরেশন ও সদর উপজেলার সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার হিসেবে এই সহায়তা দেওয়া হয়।

রোববার (১৮ অক্টোবর) বিকেলে শহরের শহীদ খোকন পার্ক কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপহার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে মহানগর বিএনপি। সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে নতুন শাড়ি তুলে দেন নেতারা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি।

সভাপতিত্ব করেন বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাবেক কাউন্সিলর পরিমল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।

এরআগে, দুপুরে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করেন রেজাউল করিম বাদশা এমপি। সঙ্গে ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বী নারীরা।

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াজেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আকতার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছা. শামছুন্নাহার শিউলী, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ, শাহ আলম জনি, রাজিবুল করিম রাফি, প্রচার সম্পাদক আল-আমিন পেস্তা, জেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব গৌর চন্দ্র পোদ্দার চন্দন, সদর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক ও মঙ্গলা ইউনিয়ন যুবদলের সভাপতি বিপুল কর্মকার, সাবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার।

একইদিন, শিবগঞ্জ উপজেলার মহাস্থানে এনসিসি ব্যাংক পিএলসি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন। আনুষ্ঠানিকভাবে ১ হাজার কৃষকের মধ্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১০

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১১

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১৪

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৫

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৭

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৮

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৯

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

২০