নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

Share this news with

বগুড়ার আদমদীঘি উপজেলায় সরকারি জলমহাল ইজারার ডিসিআর ও চুক্তিনামার ফি বাবদ আদায় করা প্রায় ১২ লাখ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের এক কর্মচারী উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এতে টাকা জমা দেওয়া একাধিক ইজারাগ্রহীতা এখনো ডিসিআর, চুক্তিনামা ও জলমহালের দখল না পাওয়ায় আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন।

অভিযোগের তীর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী ইব্রাহিম খলিলুল্লাহর বিরুদ্ধে। ইজারাগ্রহীতাদের অভিযোগ, তাদের কাছ থেকে নগদ টাকা নেওয়ার পর ইব্রাহিম কয়েকটি জলমহালের টাকা সরকারি কোষাগারে জমা দেন এবং কিছু ইজারাগ্রহীতাকে ডিসিআরও প্রদান করেন। তবে প্রায় ১২ লাখ টাকা জমা না দেওয়ার পর তিনি দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

ইজারার প্রায় চার মাস পেরিয়ে গেলেও বকেয়া টাকা উদ্ধারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃশ্যমান কার্যক্রম না থাকায় ইজারাগ্রহীতাদের মধ্যে অসন্তোষ ও নানা প্রশ্ন দেখা দিয়েছে।

প্রাপ্ত তথ্যে জানা যায়, বাংলা ১৪৩৩ থেকে ১৪৩৫ সন পর্যন্ত তিন বছরের জন্য সরকারি জলমহাল ইজারা দিতে চলতি বছরের এপ্রিলের শুরুতে দরপত্র আহ্বান করে আদমদীঘি উপজেলা জলমহাল ইজারা কমিটি। প্রথম দফায় মৎস্যজীবী সমবায় সমিতির মাধ্যমে ১০টি পুকুর ইজারা দেওয়া হয়। পরে মে মাসে দ্বিতীয় দফায় আবারও দরপত্র আহ্বান করা হয়।

দ্বিতীয় দফার দরপত্রে মোট ৮১টি সিডিউল জমা পড়ে। যাচাই-বাছাই শেষে ৬৬টি পুকুরের দরপত্র অনুমোদন করে জলমহাল ইজারা কমিটি। এরপর অনুমোদিত ইজারাগ্রহীতাদের ডিসিআর ও চুক্তিনামার প্রয়োজনীয় ফি জমা দেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়।

ইজারাগ্রহীতারা জানান, নোটিশ অনুযায়ী তারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের ক্রেডিট চেকিং ও সায়রাত সহকারী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে নগদ টাকা জমা দেন। তাদের দাবি, ওই টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা ছিল। কিন্তু কয়েকটি জলমহালের টাকা জমা দিয়ে মোট ২৩ জনকে ডিসিআর দেওয়ার পরও অনেকের টাকা ও কাগজপত্রের বিষয়টি অনিষ্পন্ন রয়েছে।

ইজারাগ্রহীদের অভিযোগ, প্রায় দেড় মাস ধরে ইব্রাহিম খলিলুল্লাহ কর্মস্থলে অনুপস্থিত। ফলে যারা টাকা পরিশোধ করেছেন, তাদের অনেকে এখনো ডিসিআর ও জলমহালের দখল পাননি।

জানা গেছে, উপজেলার কাশিমালকুড়ি বেকার সমিতি, বিনসারা বেকার সমিতি, মুরইল বেকার সমিতিসহ বেশ কয়েকটি সমিতি এখনো ডিসিআর হাতে পায়নি। এতে নির্ধারিত তিন বছরের ইজারা মেয়াদের কার্যকর সময় কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। কারণ দেরিতে জলমহালের দখল পেলেও ইজারার মেয়াদ সাধারণত সেই অনুপাতে বাড়বে না। ফলে মাছ চাষ ও ব্যবস্থাপনায় বিনিয়োগ করে কাঙ্ক্ষিত সময় না পাওয়ায় লোকসানের আশঙ্কা করছেন ইজারাগ্রহীতারা।

এ বিষয়ে আদমদীঘি উপজেলা জলমহাল ইজারা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা বেগম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতোমধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ কিছু টাকা ফেরত দিয়েছেন এবং কয়েকজন ইজারাগ্রহীতাকে ডিসিআর দেওয়া হয়েছে। টাকা উদ্ধার হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইজারাগ্রহীতারা দ্রুত বকেয়া টাকা উদ্ধার, ডিসিআর ও চুক্তিনামা প্রদান এবং জলমহালের দখল বুঝিয়ে দেওয়ার পাশাপাশি ইজারা মেয়াদে ক্ষতিগ্রস্ত সময়ের বিষয়টি বিবেচনার দাবি জানিয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ বিরোধী দলের বিরুদ্ধে: কুড়িগ্রামে প্রতিমন্ত্রী

১

আদমদীঘিতে জলমহালের ১২ লাখ টাকা নিয়ে কর্মচারী উধাও, টাকা উদ্ধারে দৃশ্যমান উদ্যোগ নেই কর্তৃপক্ষের!

২

কুবিকে টেকসই ও সবুজ ক্যাম্পাসে রূপান্তরে বিশেষজ্ঞদের কর্মশালা

৩

সান্তাহারে ইটিপি ছাড়াই চলছে চালকল, দূষিত হচ্ছে খাল-ফসলি জমি

৪

নিখোঁজের ৩ দিন পর মিলল রাজার ক্ষতবিক্ষত মরদেহ: গলায় জাল, মাংস খেল শিয়াল

৫

মিরপুরে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

৬

প্রেসক্লাবের সামনে আন্দোলনরত অবস্থায় অসুস্থ, ঢামেকে ভর্তি দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী

৭

ঠাকুরগাঁওয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

৮

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

৯

গোবিপ্রবিতে শিক্ষকদের ওবিই প্রশিক্ষণ, অংশ নিলেন ১০৬ শিক্ষক

১০

ঢাবির টিএসসিতে ছাত্রদল সাংগঠনিক সম্পাদকের সংবাদ সম্মেলন

১১

দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটির সম্ভাবনা, মন্ত্রিসভায় উঠছে প্রস্তাব

১২

সদরপুরে ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরীর মৃত্যু

১৩

জাবিতে গাইবান্ধার শিক্ষার্থীদের জন্য দেড় লক্ষাধিক টাকার বৃত্তি

১৪

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী পুলিশের ২৫ অভিযান, আটক ১৭১

১৫

আদমদীঘিতে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সচেতনতার তাগিদ

১৬

ঢাবিতে জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতির নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থী সংবর্ধনা

১৭

বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখার কমিটিতে আবুল কালাম আজাদ

১৮

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে তৃতীয় দিনের অবস্থান

১৯

জাবির ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের নতুন সভাপতি মুনতাকিমুল বারী

২০