
বগুড়ার ধুনটে মাদকবিরোধী অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে অর্থদণ্ড ও কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় পরিচালিত এ অভিযানে উপজেলার সদরপাড়া এলাকা থেকে মো. আমিনুল ইসলাম আমু (৪০) ও মো. ফরহাদ (৪২) নামে দুইজনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালত উভয়কে ২০০ টাকা করে অর্থদণ্ড এবং অনাদায়ে ১৪ দিনের করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অতিরিক্ত কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়া।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এলাকাকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
মন্তব্য করুন