সর্বশেষ
||বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি||বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ||জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান||১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা||রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা||পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার||ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস||দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার||আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১||ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি
তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফিলিপনগরে সহিংসতার রেশ: বাউল শিল্পী শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগরে দরবারপ্রধান আব্দুর রহমান ওরফে শামীমকে ঘিরে সহিংসতার ঘটনায় এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন সতর্ক অবস্থান নিয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। এর অংশ হিসেবে বাউল শিল্পী শফি মন্ডলের হোসেনাবাদ গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। ভিডিওতে শামীমের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ ওঠে। এর জেরে বিক্ষুব্ধ জনতা তার দরবারে হামলা চালায়। হামলার সময় দরবারে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এবং একপর্যায়ে গণপিটুনিতে শামীম নিহত হন। এ ঘটনায় তার কয়েকজন অনুসারী আহত হন বলেও জানা গেছে।

ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ও অস্থিরতা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে টহল জোরদার করেছে এবং গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়িয়েছে।

এদিকে, ভাইরাল হওয়া ওই ভিডিওতে বাউল শিল্পী শফি মন্ডলের উপস্থিতি লক্ষ্য করা যাওয়ায় তাকে ঘিরেও আলোচনা তৈরি হয়েছে। যদিও তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই, তবুও সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তার গ্রামের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

শফি মন্ডলের জামাতা মুকুলুর রহমান জানান, শিল্পী দীর্ঘদিন ধরে ঢাকায় অবস্থান করছেন এবং বাড়িতে স্থায়ীভাবে কেউ থাকেন না। তিনি নিজেই বাড়ির দেখাশোনা করেন। শনিবার সন্ধ্যার পর বাড়ির সামনে পুলিশ অবস্থান নিতে দেখেন এবং পরে জানতে পারেন নিরাপত্তাজনিত কারণেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ বিষয়ে শফি মন্ডল বলেন, তিনি প্রায় এক মাস ধরে ঢাকায় রয়েছেন এবং এলাকার সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে অবগত নন। তিনি আরও জানান, পেশাগত কারণে বিভিন্ন স্থানে সংগীত পরিবেশন করতে হয় এবং প্রায় দেড় বছর আগে একটি অনুষ্ঠানে অংশ নিতে ওই দরবারে গিয়েছিলেন। এর বাইরে তার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, সার্বিক পরিস্থিতি বিবেচনায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে শফি মন্ডলের বাড়িতে পুলিশ মোতায়েন করা হয়েছে। তার বাড়িতে হামলার কোনো নির্দিষ্ট হুমকি না থাকলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান

১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

১০

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

১১

ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১২

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

১৩

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

১৪

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৫

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

১৬

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

১৭

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

১৮

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

১৯

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০