
নওগাঁ সদর উপজেলার পাইকপাড়া গ্রামে রাতভর মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২০ লিটার দেশীয় চোলাই মদসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামানের নেতৃত্বে কীর্ত্তিপুর ইউনিয়নের পাইকপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সুকুমার চন্দ্র ভূইয়া (৩৮), সুমন ভূইয়া (২৮), অনন্ত চন্দ্র ভূইয়া (২৫), মিঠুন চন্দ্র ভূইয়া (৪৫) ও জয়ন্ত ভুঁইয়া (২০)। তারা সবাই নওগাঁর পাইকপাড়া এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন