
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর শুমারিকালীন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োজিতকরণে নিষিদ্ধ আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কোনো রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করা হয়ে থাকলে তাদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশের আহ্বান জানিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জননন্দিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।
সোমবার (১০ আগস্ট) সংসদ সদস্যের ফেসবুক পেজে শেয়ার করা এক পোস্টে এ আহ্বান জানানো হয়।
পোস্টে বলা হয়, ফ্যামিলি কার্ডের জরিপের জন্য আওয়ামী লীগ বা তাদের অঙ্গসংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত কোনো রাজনৈতিক ব্যক্তিকে নির্বাচিত করা হয়ে থাকলে তাঁদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করার অনুরোধ করছি। বিষয়টি উপজেলা ও পৌর বিএনপি নেতৃত্ব যাচাই করে জানালে প্রশাসনের কাছে তা পুনর্বিবেচনার জন্য অনুরোধ জানানো যাবে।
এতে আরও বলা হয়, এ ক্ষেত্রে প্রশাসনকে দোষারোপ করার কোনো সুযোগ নেই। কারণ, তারা সরকারের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাইয়ের মাধ্যমে তালিকা প্রস্তুত করেছে।
পোস্টে ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর তথ্য সংগ্রহ ও তদারকির কাজে নিয়োজিত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় ও সম্পৃক্ততার বিষয়টি যথাযথভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে কর্মসূচির স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
জানা গেছে, সংসদ সদস্যের এ বক্তব্যের মধ্য দিয়ে ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচন ও শুমারি কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সঠিক যাচাই-বাছাই নিশ্চিত করার বিষয়টি সাধারণ মানুষের মাঝেও গুরুত্বের সঙ্গে সামনে এসেছে।
মন্তব্য করুন