সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
৯ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির সভাপতির দায়িত্ব পেয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. এমরান জাহান। সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ পাওয়ায় পদটি শূন্য হলে গঠনতন্ত্র অনুযায়ী সহ-সভাপতি হিসেবে অধ্যাপক এমরান জাহানকে অবশিষ্ট মেয়াদের জন্য সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইরীন আক্তার বিষয়টি নিচিত করেন ।

অধ্যাপক আইরিন আক্তার বলেন, “শিক্ষক সমিতির গঠনতন্ত্র ও বিধি অনুযায়ী সহ-সভাপতি সভাপতির দায়িত্ব পালন করবেন। সে অনুযায়ী বর্তমান সহ-সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান আগামী ডিসেম্বর পর্যন্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।”

এবিষয়ে শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ‘সহ-সভাপতি’ বিধির ২ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো কারণে সভাপতির পদ শূন্য হলে সহ-সভাপতি নির্বাহী পরিষদের অবশিষ্ট মেয়াদকালের জন্য সভাপতির দায়িত্ব পালন করবেন।

এনিয়ে শিক্ষক সমিতির সদ্য সাবেক সভাপতি অধ্যাপক ড. মো. সোহেল রানা বলেন, “শিক্ষক সমিতির এক্সিকিউটিভ কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে, বর্তমান সহ-সভাপতি অবশিষ্ট মেয়াদকাল সভাপতির দায়িত্ব পালন করবেন। এরপর নির্ধারিত সময়ে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।”

তিনি আরও বলেন, “আমি দীর্ঘদিন ধরে শিক্ষক সমিতির সঙ্গে সম্পৃক্ত থেকে সভাপতির দায়িত্ব পালন করেছি। নতুন দায়িত্বপ্রাপ্ত সভাপতি ও নির্বাহী কমিটির সকল সদস্যের প্রতি শুভকামনা জানাই। আমার অবস্থান থেকে শিক্ষক সমিতির প্রয়োজনে যতটুকু সহযোগিতা করা সম্ভব, ভবিষ্যতেও তা করে যাওয়ার চেষ্টা করব।”

নবদায়িত্বপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. মো. এমরান জাহান বলেন, “সকলের সহযোগিতায় আমি শিক্ষক সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করব। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ উন্নয়নে শিক্ষক সমিতির পক্ষ থেকে গঠনমূলক ভূমিকা পালন করতে চাই।”

উল্লেখ্য, গত ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানাকে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৫ সেশনে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৬ সেশনের নির্বাচন স্থগিত করে এই কমিটির মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজাহিদের ১১তম শাহাদাতবার্ষিকীতে ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের আলোচনা সভা ও দোয়া

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

রূপগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৪০ বছর বয়সী সুজনের

৩

প্রধানমন্ত্রীর জন্মদিনে ২৫০ এতিমকে খাওয়ানোর আয়োজন করলেন নোবিপ্রবি উপাচার্য

৪

স্ত্রীর চিকিৎসায় সঞ্চয় শেষ, ঋণ ৫০ লাখ; আরও প্রয়োজন ৭০ লাখ টাকা

৫

নিরাপত্তা শঙ্কায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ গোবিপ্রবির ক্লাস-পরীক্ষা

৬

ঢাবির মধুর ক্যান্টিনে জুলাই মঞ্চের সংবাদ সম্মেলন

৭

আগারগাঁও মেট্রোরেল স্টেশনের কাছে ককটেল বিস্ফোরণ

৮

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

৯

শিক্ষার্থীদের নিরাপত্তা উপেক্ষা করে ফুটবল দেখতে রাজশাহীতে গোবিপ্রবি উপাচার্য

১০

ধুনটে গ্রামীণ ব্যাংকে পেট্রলবোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা পেল চার মোটরসাইকেল

১১

রাজশাহীর দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা

১২

পোশাক শ্রমিকের ন্যূনতম মজুরি ৩৫ হাজার টাকাসহ তিন দফা দাবিতে ছাত্র ইউনিয়নের সমাবেশ

১৩

কুষ্টিয়ায় ব্যাংক কর্মকর্তা ও পরিবহন নেতাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময়

১৪

বেরোবিতে ‘গ্রান্ট প্রপোজাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ ফান্ডিং’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

১৫

রিজভীর বাসভবনে ‘হামলার পরিকল্পনার’ প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

১৬

বগুড়ায় মাদকের ডিলার মা-পুত্র, উদ্ধার বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল

১৭

‎শ্বাসরোধে হত্যা করা হয় নুহাকে, দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

১৮

শাহবাগে জেডিপির বিক্ষোভ মিছিল, শেষ হবে টিএসসিতে

১৯

জলবায়ু ন্যায়বিচার: বাংলাদেশের প্রাপ্য কি নতুন ঋণের বোঝা?

২০