সর্বশেষ
||জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার||ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত||জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন||জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ||চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি||গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক||শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান||আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!||‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান||জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা
সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
৫ অগাস্ট ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী আশাদুল আলম শেখের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের পক্ষে গোপন তৎপরতা চালানো, রাষ্ট্রবিরোধী প্রচারণা ও গণবিরোধী অবস্থানের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার ও আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্টর বরারব লিখিত আবেদন জানিয়েছেন চারটি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।

আজ (৫ আগস্ট) বিকালে প্রক্টর বরাবর এই লিখিত অভিযোগপত্রটি জমা দেন জাকসু, ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতৃবৃন্দ।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, অভিযুক্ত শিক্ষার্থী ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইন (সংশোধিত ২০১৩) অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-এর পক্ষে গোপনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। এছাড়া বিগত জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান চলাকালে তিনি ছাত্র-জনতার আন্দোলনের বিপক্ষে ও গণবিরোধী অপশক্তির পক্ষে সক্রিয় অবস্থান নিয়েছিলেন।

শিক্ষার্থীরা অভিযোগে আরও উল্লেখ করেন, অভিযুক্ত শিক্ষার্থী ‘চ্যানেল ১৪’ নামক একটি ভূঁইফোড় পোর্টালে ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে কর্মরত থেকে দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক ও বিভ্রান্তিকর প্রচারণা চালিয়ে আসছেন।

অভিযোগপত্রে বলা হয়, সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের পক্ষে যেকোনো ধরনের তৎপরতা চালানো গুরুতর অপরাধ। উক্ত শিক্ষার্থীর কর্মকাণ্ড বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ শৃঙ্খলা বিনষ্ট করার পাশাপাশি প্রচলিত ফৌজদারি আইনের প্রত্যক্ষ লঙ্ঘন।

এ বিষয়ে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারসহ দেশের প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, আমরা অভিযোগপত্রটি পেয়েছি। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

জুলাই সনদ নিয়ে কুড়িগ্রামে উত্তাল রাজপথ, ১১ দলীয় ঐক্যের শক্তি প্রদর্শন

জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের গোপন তৎপরতার অভিযোগ

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাবি ছাত্র ইউনিয়নের শ্রদ্ধাঞ্জলি

গণভোটের গণরায় উপেক্ষার সুযোগ নেই: মাওলানা মামুনুল হক

শিক্ষাঙ্গনে সহিংসতা বন্ধে সরকার ও বিএনপির ভূমিকা দেখতে চায় জনগণ: ডা. শফিকুর রহমান

আদমদীঘিতে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার!!

‘জুলাই এখনো শেষ হয় নাই’ প্রদর্শনীর উদ্বোধন, গণরায় বাস্তবায়নের আহ্বান

জুলাই গণঅভ্যুত্থান: রোকনীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনন্য রচনা প্রতিযোগিতা

১০

যথাযোগ্য মর্যাদায় কুবিতে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

১১

পদ্মার পাড় ধসে নদীতে নিখোঁজ ৫ বছরের শিশু, উদ্ধারে অভিযান

১২

পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের মৃত্যু

১৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্বোধনে আনুষ্ঠানিক যাত্রা শুরু জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের

১৪

নওগাঁয় জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের সমাবেশ ও বিক্ষোভ মিছিল

১৫

ফুটবল খেলাকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যা: প্রধান আসামি শাকিল গ্রেপ্তার!!

১৬

খাওয়ার টেবিলেও ঘুষের লেনদেন! ঠাকুরগাঁও রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগ

১৭

আগামীকাল উদ্বোধন, জনসাধারণের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর

১৮

ধুনটে ১৫ পিস টপেন্ডাল ট্যাবলেটসহ মাদক মামলার আসামি গ্রেপ্তার

১৯

ধুনটে এমপির গাড়ি ভাঙচুর মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

২০