
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শহীদ জিয়ার মাজারে পুষ্পার্ঘ্য অর্পন এবং কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (৩০ মে) বেলা ১১টা ৮মিনিটে রাজধানীর শেরে-বাংলানগর থানাধীন জিয়া উদ্যানে অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এডভোকেট রুহুল কবির রিজভী ও গয়েশ্বর চন্দ্র রায়, শিশু ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা: এ জেড এম জাহিদ হাসান, ক্রীড়ামন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান এবং শায়রুল কবির এমপি সহ হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন