সর্বশেষ
||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব||জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার||মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল||সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড||‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎
মিজানুর রহমান, লালমনিরহাট (সদর) প্রতিনিধি
২৫ মে ২০২৬, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ মাস জেল খেটেও মুক্তি মিলল না হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রানার

Share this news with

দীর্ঘ একবছর চল্লিশদিন কারাবাস খেটেও মুক্তি মিলল না লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সিরাজুল হক খন্দকার রানার। জামিনে মুক্তির পর পুনরায় আজ লালমনিরহাট জেলা কারাগার ফটক থেকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১০টার দিকে উচ্চ আদালত ও নিম্ন আদালত থেকে বিভিন্ন মামলায় জামিন ও ছাড়পত্র পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান। কারাগার গেট থেকে বের হওয়ার পরপরই লালমনিরহাট ডিবি পুলিশের একটি দল তাকে পুনরায় আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়।

আটক সিরাজুল হক খন্দকার লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও হারাটি ইউনিয়ন পরিষদের দুইবারের নির্বাচিত চেয়ারম্যান।

২০২৪ সালের ০৫ আগষ্ট সরকার পরিবর্তনের পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয়, এর মধ্যে ঢাকার লালবাগ থানার একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এছাড়া লালমনিরহাট সদর থানায় দায়ের হওয়া আরও দুটি নাশকতা ও ভাঙচুর সংক্রান্ত মামলায়ও আদালত তাকে জামিন দেয়।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, গত ১৫ এপ্রিল ২০২৫ তারিখে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়েছিল। পুনরায় গ্রেফতার করে ২০২৩ সালে লালমনিরহাট রেলওয়ে বিএনপি দলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, বর্তমানে তাকে লালমনিরহাট সদর থানার হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে পুনরায় জেলা কারাগারে পাঠানো হতে পারে।

পরিবারের লোকজন তার এই গ্রেফতারে হতাশা ব্যাক্ত করেন। সিরাজুল রানার কন্যা মনি রহমান জানায়, একবছর চল্লিশ দিন কারাবরণ করে আজ আমার বাবা মুক্তি পাবার পর পুনরায় আইনশৃঙ্খলা বাহিনী গ্রেফতার করায় দেশে আইনের শাসন নেই এটি প্রমান করে। আমার বাবা শারীরিকভাবে মারাত্মক অসুস্থ, উচ্চ রক্তচাপ, ডায়বেটিকস সহ নানা জটিল রোগে তিনি ভুগছেন। আমরা পুনরায় আদালতের স্মরনাপন্ন হবো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১০

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১১

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১২

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৩

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৪

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

১৫

দৌলতপুরে তুলা চাষে নতুন সম্ভাবনা, প্রণোদনার উপকরণ পেলেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা

১৬

‎নোয়াখালী সেনবাগে ১৮ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি গ্রেফতার, আটক ৩

১৭

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৮

বাংলা ছবি নিয়মিত না দেখলেও অভিনয়ে আগ্রহী কাজল

১৯

মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: এখনো তাড়া করে ফেরে সেই বিভীষিকাময় স্মৃতি

২০