এন.এ, বিশেষ প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগ: অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার ঘোষণায় শাহবাগে অটোরিকশা মালিক-শ্রমিকদের জমায়েত

Share this news with

ব্যক্তিগত উদ্যোগে রাজধানীর পাঁচটি প্রধান সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার অভিযান পরিচালনার ঘোষণার প্রতিবাদে শাহবাগে জমায়েত হয়েছেন ঢাকা মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতাকর্মীরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ জমায়েত অনুষ্ঠিত হয়।

জানা গেছে, সোহানী শিফার ব্যক্তিগত উদ্যোগে ৫ থেকে ৬ জনকে নিয়ে রাজধানীর ব্যস্ত পাঁচটি প্রধান সড়কে অটোরিকশা থেকে ব্যাটারি খুলে নেওয়ার অভিযান চালানোর ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণার প্রতিবাদে এবং সম্ভাব্য এ উদ্যোগ প্রতিহত করতে ঢাকা মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে মালিক ও শ্রমিকরা সেখানে অবস্থান নেন।

উপস্থিত নেতারা জানান, ব্যক্তিগত উদ্যোগে কোনো অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার চেষ্টা করা হলে তারা তা প্রতিহত করবেন।

জমায়েতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ অটোরিকশা মালিক সমিতির কোষাধ্যক্ষ ও ব্যবসায়ী ফজলুল হক, ঢাকা মহানগর অটোরিকশা মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ঢাকা মহানগর অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো. শরিফুল ইসলাম এবং রামপুরা থানা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোহাম্মদ আশরাফ আলী।

অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সোহানী শিফার উদ্যোগে ৫ থেকে ৬ জন উপস্থিত থাকলেও তাদের পক্ষ থেকে অটোরিকশার ব্যাটারি খুলে নেওয়ার কোনো উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করতে প্রায় ৪০ থেকে ৫০ জন মালিক-শ্রমিক প্রস্তুত রয়েছেন।

তবে এ বিষয়ে সোহানী শিফার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০