মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৩:০৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

Share this news with

বগুড়ার আদমদীঘির সান্তাহারে এক নারীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে হয়রানির অভিযোগে দায়ের করা পর্নোগ্রাফি আইনের মামলায় আপন বাদশা (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

শুক্রবার রাতে নওগাঁ ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সান্তাহার ইউনিয়নের উৎরাইল জাহানাবাজ গ্রামের আজিজার রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত দীর্ঘদিন ধরে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ভুক্তভোগী নারীকে অশালীন ভিডিও, ছবি ও আপত্তিকর বার্তা পাঠিয়ে মানসিকভাবে হয়রানি করছিলেন। একপর্যায়ে তিনি ওই নারীকে কুপ্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় তাকে গালিগালাজ ও বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়।

এজাহারে আরও বলা হয়, গত ২১ জুন দুপুরে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার পথে সান্তাহার ফলপট্টি এলাকায় অভিযুক্তকে এ বিষয়ে প্রতিবাদ জানান ওই নারী। এতে ক্ষিপ্ত হয়ে আপন বাদশা তাকে মারধর করেন এবং লোহার মতো শক্ত বস্তু দিয়ে মাথার পেছনে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ঘটনার পর গত ২৭ জুন রাতে ভুক্তভোগী নিজেই সান্তাহার রেলওয়ে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও মারধরের অভিযোগে মামলা করেন। ওই মামলায় অভিযান চালিয়ে শুক্রবার রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আপন বাদশাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

২

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৪

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৫

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৬

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৭

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৮

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৯

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১১

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১২

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৩

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৪

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৫

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৬

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৭

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৮

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৯

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২০