
শনিবার (৬ জুন) সন্ধ্যা ৬টা ৫ মিনিটে রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে আয়োজকরা জানিয়েছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন।
বক্তারা পরিবেশ রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি, পরিকল্পিত বৃক্ষরোপণ এবং নগরাঞ্চলে সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সপ্তাহব্যাপী এ কর্মসূচির আওতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ, সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ এবং পরিবেশ বিষয়ক আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন