সর্বশেষ
||৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত||সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক||নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার||বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার||দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে||চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার||নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা
||পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার||পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪||২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

Share this news with

চট্টগ্রাম জেলাজুড়ে অপরাধ দমন, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদকের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে নেমেছে জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় সন্দ্বীপে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকসহ কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলু ওরফে ‘ছেনী বাবলু’ (৩৫) ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে, জেলা পুলিশ সুপারের বিশেষ নির্দেশনায় চলমান জেলাব্যাপী মেগা অভিযানে এ পর্যন্ত ২২৭ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ২ লাখ ৪৫ হাজারেরও বেশি পিস ইয়াবা, ৯২ কেজি গাঁজা এবং ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র।

পুলিশ জানায়, সন্দ্বীপ থানার একটি বিশেষ অভিযানে শীর্ষ সন্ত্রাসী মিলাদ হোসেন বাবলু ওরফে ছেনী বাবলু এবং তার সহযোগী মোঃ জুয়েল রানা (৩৬)-কে গ্রেপ্তার করা হয়। বাবলু সন্দ্বীপের শফি মেম্বারের ছেলে এবং জুয়েল রানা মৃত আবুল কাশেমের ছেলে।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দ্বীপের তাহের বাজার এলাকায় এক রোমাঞ্চকর অভিযান পরিচালনা করে। সেখান থেকে উদ্ধার করা হয়— ৩টি দেশীয় তৈরি এলজি (পাইপগান), ৪টি কার্তুজ, ১টি ছেনি ও ১টি চাপাতি, ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ নগদ ১১,২২০/- টাকা।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, গ্রেপ্তারকৃত ছেনী বাবলু দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, দাঙ্গা ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ২০টি মামলা রয়েছে। অস্ত্র ও মাদক উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে নতুন করে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

জেলা পুলিশের মেগা অভিযানের সামগ্রিক চিত্র:

গত ০৭ মে ২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে যোগ দেন জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম। যোগদানের পর পরই তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সন্ত্রাস দমন এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। তাঁর নির্দেশনায় জেলার ১৭টি থানায় একযোগে বিশেষ অভিযান শুরু হয়।

এক নজরে চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানের সাফল্য:

মোট গ্রেপ্তার: ২২৭ জন অপরাধী।
অবৈধ অস্ত্র উদ্ধার: ১৩টি আগ্নেয়াস্ত্র (অস্ত্র সংক্রান্ত ৯টি মামলায় গ্রেপ্তার ১৮ জন)।
মাদক উদ্ধার: ২,৪৫,০৮৩ (২ লাখ ৪৫ হাজার ৮৩) পিস ইয়াবা এবং ৯২ কেজি গাঁজা (মাদক সংক্রান্ত ১৫২টি মামলায় গ্রেপ্তার ১৯৫ জন)।
ডাকাতি প্রতিরোধ: ৫টি ডাকাতি ও ডাকাতির প্রস্তুতি মামলায় ১৪ জন ডাকাত গ্রেপ্তারসহ লুন্ঠিত আলামত উদ্ধার।

চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রাখা, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ বদ্ধপরিকর। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধীদের শিকড় উপড়ে ফেলতে এই বিশেষ চিরুনি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: আটোয়ারীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপিত

সন্দ্বীপে শীর্ষ সন্ত্রাসী ‘ছেনী বাবলু’সহ গ্রেপ্তার ২, জেলা পুলিশের মেগা অভিযানে উদ্ধার বিপুল অস্ত্র ও মাদক

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার

বরগুনার পাথরঘাটায় রিকশাচালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

দুই বোনের গোসলের গোপন ভিডিও ধারণ, মেসেঞ্জারে পাঠিয়ে ছড়িয়ে দেওয়ার হুমকি; যুবক কারাগারে

চট্টগ্রামে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে হেনস্তা: এসআইসহ ৩ পুলিশ সদস্য প্রত্যাহার

নিখোঁজের একদিন পর উদ্ধার
সেই শিবির নেতার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা

পত্নীতলায় ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

পত্নীতলায় মাদক সেবনের আস্তানায় অভিযান চালিয়ে গ্রেফতার ৪

২ বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার

১০

রোয়াংছড়িতে সরকারি প্রকল্পের অনিয়ম, পিআইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাৎ অভিযোগ

১১

মোবাইল দিয়ে আঘাত করে শিশু শিক্ষার্থীর মাথা ফাটালেন শিক্ষক, থানায় অভিযোগ

১২

নওগাঁয় পুলিশ সুপারের নাম-ছবি ও ভুয়া মোবাইল নম্বর ব্যবহারকারী প্রতারক গ্রেপ্তার

১৩

রাবিতে প্রথমবারের মতো ‘এক্সিকিউটিভ ফারসি ভাষা কোর্স’ শুরু

১৪

বনচৌকি বিওপি সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ, ১৫ বিজিবির সতর্ক অবস্থান

১৫

বরগুনায় প্যানেল চেয়ারম্যান কে কুপিয়ে আহতের জেরে গণপিটুনিতে নিহত সন্ত্রাসী কালু

১৬

পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা

১৭

ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা জিসান নিখোঁজ

১৮

আদিতমারী উপজেলায় ২০দিনের ব্যাবধানে ০৩টি হত্যাকান্ড,বিচারের দাবিতে উত্তাল এলাকাবাসী

১৯

র‍্যাবের অভিযানে অপহৃত ৯ম শ্রেণীর ছাত্রী উদ্ধার প্রধান আসামি গ্রেফতার

২০