উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
২১ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শর্তসাপেক্ষে রোয়াংছড়ির দেবতামুখ পর্যটন কেন্দ্র খুলছে

Share this news with

টানা ভারী বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার জনপ্রিয় পর্যটন স্পট দেবতামুখ আজ ২১ জুলাই ২০২৬ থেকে শর্তসাপেক্ষে পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হচ্ছে।

রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বান্দরবান জেলায় টানা ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও পাহাড়ি ঢলের কারণে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গত ১৬ জুলাই ২০২৬ থেকে দেবতামুখ পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতির উন্নতি এবং সার্বিক নিরাপত্তা বিবেচনায় ২১ জুলাই থেকে কেন্দ্রটি পুনরায় চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে পর্যটকদের জন্য কয়েকটি শর্ত আরোপ করা হয়েছে। এর মধ্যে রয়েছে—

১। কচ্ছপতলী বাজার পর্যন্ত যানবাহনে যাওয়া গেলেও সেখান থেকে প্রায় ৫ কিলোমিটার পথ হেঁটে অথবা নৌকায় করে দেবতামুখে যেতে হবে।

২। নৌপথে চলাচলের সময় প্রত্যেক পর্যটকের জন্য লাইফ জ্যাকেট পরিধান বাধ্যতামূলক। লাইফ জ্যাকেট ছাড়া কাউকে নৌযাত্রার অনুমতি দেওয়া হবে না।

৩। স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও পর্যটন ব্যবস্থাপনা কমিটির নির্দেশনা মেনে সর্বোচ্চ সতর্কতার সঙ্গে ভ্রমণ করতে হবে।

৪। আবহাওয়ার আকস্মিক অবনতি, ভারী বৃষ্টিপাত, পাহাড়ধস বা অন্য কোনো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলে প্রশাসন প্রয়োজন অনুযায়ী পর্যটকদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ বা সীমিত করার ক্ষমতা সংরক্ষণ করবে।

উপজেলা প্রশাসন পর্যটকদের নিরাপদ ও দায়িত্বশীলভাবে ভ্রমণের আহ্বান জানিয়েছে, সকলের সহযোগিতায় দেবতামুখে পর্যটন কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাণী ও প্রকৃতির সুরক্ষায় শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

র‍্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি আইন অনুমোদন

গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা করের রিট খারিজ হাইকোর্টে

একটি সহানুভূতির কথাই বাঁচাতে পারে জীবন: নোবিপ্রবিতে আত্মহত্যা প্রতিরোধ দিবসের র‍্যালি

স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক নেই, একক প্রার্থী চায় বিএনপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়াতে হিজড়া সম্প্রদায়কে ঘিরে চাঁদাবাজির অভিযোগ ও জনভোগান্তি: বাস্তবতা, আইন ও করণীয়

নারীকে বাদ দিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির হিসাব কতটা বাস্তব?

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় টানা তিনবার চ্যাম্পিয়ন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগ

ডাকসুর উদ্যোগে কবি ফররুখ, আবরার ফাহাদসহ বিভিন্ন বিষয় নিয়ে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন

১০

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাকায় বিপিএর মানববন্ধন ও সচেতনতামূলক পদযাত্রা

১১

ঢাবিতে প্রথমবারের মতো চালু হচ্ছে শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষক মূল্যায়ন ব্যবস্থা

১২

ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রির চেষ্টা: মোবাইল কোর্টে জরিমানা, প্রশাসন ও নেতৃবৃন্দের সময়োপযোগী পদক্ষেপে স্বস্তি

১৩

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে ঢাবিতে ‘আলো জ্বালাই, জীবন বাঁচাই’ কর্মসূচি

১৪

দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল ভার্সন সাহিত্য প্রকাশ ও হস্তান্তর

১৫

ডাকসু অদম্য মেধাবৃত্তি-২০২৬: শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ প্রদান

১৬

বাবার জানাজায় অংশ নিতে এসে সন্তান নিজেই লাশ, মর্মান্তিক সড়ক দুর্ঘটনা

১৭

বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে সচেতনতামূলক প্রচারণা

১৮

ডাকসু নির্বাচনের এক বছর পূর্তিতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভিপি সাদিক কায়েমের বক্তব্য

১৯

‘অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে’ সৈয়দ আহমদুল হকের ভূমিকা নিয়ে ঢাবিতে সেমিনার

২০