মুনিম হোসেন খন্দকার প্রতীক, লালমনিরহাট প্রতিনিধি
২ জুন ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লালমনিরহাটে শিশু ধর্ষনের অভিযোগে ভ্যান চালক গ্রেফতার

Share this news with

লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলায় গত ২৯ মে সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের শিকার হয়। এই অভিযোগে ২ জুন মঙ্গলবার ভোরে আবু তালেব (৬০) নামে এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রাম এলাকায় নিজ বাড়ি থেকে আবু তালেবকে গ্রেপ্তার করা হয়। আবু তালেব ওই এলাকার মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের পরদিন শিশুটি তার বন্ধুদের সঙ্গে বাইরে ঘুরতে যায়। পরে বিকেলে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার পথে আবু তালেবের ভ্যানে ওঠে। এ সময় ভ্যানচালক তাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে পাশের একটি করাতকলের গ্যারেজে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর শিশুটি বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

এ ঘটনায় ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।

হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) মোশাররফ হোসেন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

তবে গ্রেফতার হওয়া আবু তালেব ঘটনাটি অস্বীকার করে বলেন, তিনি মেয়েটিকে দুপুরে বাড়িতে নামিয়ে দিয়েছেন। তিনি এই ঘটনার সাথে কোনভাবেই জড়িত নন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১০

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১১

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১২

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৩

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৪

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৫

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৬

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৭

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১৮

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১৯

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

২০