সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি (সদর) প্রতিনিধি
১১ জুন ২০২৬, ২:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাঙ্গামাটিতে পুলিশের বিশেষ অভিযানে ৪ জন আটক

Share this news with

রাঙ্গামাটি জেলা পুলিশের চলমান অপরাধবিরোধী অভিযানের অংশ হিসেবে কোতয়ালী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুরির মামলার এক পলাতক আসামি ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট চারজনকে আটক করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুন) রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় এবং কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীন-এর নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল রাঙ্গামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে আটক ব্যক্তিরা হলেন— মোঃ ইলিয়াছ (২৯), মোঃ সাব্বির হোসেন (২০), মনির হোসেন (৬০) এবং মোঃ নুরুল ইসলাম ওরফে ভুট্টো।

পুলিশ জানিয়েছে, আটককৃতদের মধ্যে চুরির মামলার এক পলাতক আসামি এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

কোতয়ালী থানার ওসি মোঃ জসীম উদ্দীন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”

রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে অপরাধ দমন ও পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনার কথাও জানানো হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎কুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

১

রোয়াংছড়িতে প্রবারণা পূর্ণিমা ঘিরে উৎসবের প্রস্তুতি, তৈরি হচ্ছে ফানুস ও রথ

২

জাইমা রহমানের জন্মদিনে শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চক্ষুচিকিৎসা

৩

নোয়াখালীতে তরুণকে গুলি, মোটরসাইকেল ছিনতাই

৪

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিবের পরিচয়ে প্রতারণা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

৫

বগুড়ায় জিসাসের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত

৬

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

৭

ধুনটে ফার্নিচার কারখানায় চুরি, খোয়া গেছে ২ লাখ টাকার মালামাল

৮

ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে মহানগর এক্সপ্রেস, ভাড়া শুরু ৬৮৫ টাকা

৯

ভেড়ামারায় অপরাধ দমনে তৎপর পুলিশ, ২০ দিনের অভিযানে গ্রেপ্তার ২২

১০

মরণফাঁদে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতু, ঝুঁকিতে যান চলাচল

১১

উপজেলা দিবস উপলক্ষে জাতীয় পার্টির আলোচনা সভা ও দোয়া মাহফিল

১২

শীতের আগাম সবজি চাষে সরগরম ধুনটের মাঠ

১৩

জাতীয় প্রেসক্লাবে সীরাতুন্নবী (সা.) সেমিনার অনুষ্ঠিত

১৪

তেল-গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে জেডিপির বিক্ষোভ সমাবেশ

১৫

জাতীয় ঐক্য: সংকট উত্তরণের উপায় নিয়ে ভিপিএসএসসির গোলটেবিল আলোচনা

১৬

গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়ন ও নদী খননের দাবিতে নাগরিক সমাবেশ

১৭

ফুলবাড়ীতে ডিবির ঝটিকা অভিযান: ১০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

বগুড়ার শিশু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

১৯

ফুফুর বাড়িতে বেড়াতে এসে ধুনটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

২০