
রাজধানীর মোহাম্মদপুরে সাতমসজিদ হাউজিংয়ের ৪ নম্বর সড়কে ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নুর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে চারজন আরোহী ঘটনাস্থলে এসে নুর ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা।
হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে তাৎক্ষণিকভাবে তার শারীরিক অবস্থার বিস্তারিত জানা যায়নি।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার কারণ ও জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে তদন্ত অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন