পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৫ মে ২০২৬, ৩:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে ১৬ লাখ টাকার গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার

Share this news with

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর এলাকায় এক মাদকবিরোধী অভিযানে ৮২ কেজি গাঁজাসহ এক তরুণ ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) রাতে এই বিপুল পরিমাণ মাদকসহ তাকে হাতেনাতে ধরা হয়।

মিরসরাই থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের পৌরসভা এলাকায় অবস্থান নেয় তারা। রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে চালকের বেডের ভেতর থেকে মাদকগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য— প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা।

গ্রেপ্তারকৃত, মাশরাফ উদ্দিন রাহাত (১৯), পিতা: আব্দুর রব। তার বাড়ি ফেনীর বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রাহাত জানান, তার সঙ্গে রকিবুল ইসলাম সুজন (৩১) নামে আরও একজন চালক ছিলেন। তবে বারৈয়ারহাট এলাকায় কৌশলে ট্রাক থেকে নেমে যান সুজন। যাওয়ার সময় রাহাতকে ট্রাকটি চট্টগ্রাম শহরে পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়ে যান তিনি।

এই মাদক পাচারের ঘটনায় গ্রেপ্তার রাহাত এবং পলাতক সুজনকে আসামি করে মিরসরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন জানান, “মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। উপজেলাকে মাদক মুক্ত রাখতে মিরসরাই থানা পুলিশের এই কঠোর নজরদারি ও অভিযান নিয়মিত চলমান থাকবে।”

বর্তমানে পুলিশ পলাতক আসামি রকিবুল ইসলাম সুজনকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০