আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
৬ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়লা-আবর্জনার স্তূপে অতিষ্ঠ চাটখিলবাসীর জনজীবন, প্রশাসনকে দুষছেন জনগণ

Share this news with

নোয়াখালীর চাটখিল উপজেলার পৌর বাজারের ময়লা-আবর্জনার স্তূপকে কেন্দ্র করে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। উপজেলার ব্যস্ত চাটখিল-রামগঞ্জ সড়কের পাশে, ১১ নম্বর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে পৌর বাজারের বর্জ্য ফেলা হচ্ছে। এতে দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন এলাকাবাসী।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিন পৌর বাজারের বিভিন্ন দোকান, কাঁচাবাজার ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করা বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা ওই স্থানে এনে ফেলা হয়। কিন্তু নিয়মিত অপসারণ ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে সেখানে বিশাল ময়লার স্তূপ তৈরি হয়েছে। বিশেষ করে গরম আবহাওয়া ও বৃষ্টির সময় দুর্গন্ধ অসহনীয় হয়ে ওঠে।

চাটখিল-রামগঞ্জ সড়ক উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজার হাজার মানুষ এ সড়ক ব্যবহার করেন। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, নারী ও বৃদ্ধদের চলাচলের সময় নাক চেপে পথ পার হতে হয়। অনেকেই অভিযোগ করেন, রাস্তার পাশের দোকান ও বসতবাড়িতেও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, “ময়লার দুর্গন্ধে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাস্তা দিয়ে হাঁটা যায় না, দোকানে বসে ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে। দীর্ঘদিন ধরে সমস্যাটি থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়ছে না।”

আরেক বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার পাশে ময়লার ভাগাড় রাখা খুবই দুঃখজনক। এতে এলাকার সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

শিক্ষার্থী তানিয়া আক্তার বলেন, “প্রতিদিন স্কুলে যাওয়া-আসার সময় দুর্গন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয়। অনেক সময় বমি বমি ভাবও হয়। দ্রুত এ সমস্যার সমাধান প্রয়োজন।”

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। তাদের অভিযোগ, জনদুর্ভোগের বিষয়টি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে না।

স্থানীয় সচেতন মহলের মতে, অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে। ময়লার স্তূপে মাছি, মশা ও অন্যান্য ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ বিষয়ে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, “বিশ্বব্যাংকের একটি প্রকল্পের আওতায় ডাম্পিং স্টেশন নির্মাণের জন্য আবেদন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে বর্জ্য ব্যবস্থাপনায় স্থায়ী সমাধান পাওয়া যাবে বলে আশা করছি।”

তবে এলাকাবাসীর দাবি, প্রকল্প বাস্তবায়নের অপেক্ষায় না থেকে অবিলম্বে বর্তমান ময়লার স্তূপ অপসারণ এবং বিকল্প স্থানে বর্জ্য ফেলার ব্যবস্থা করতে হবে। তাদের মতে, জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এখন সময়ের দাবি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১০

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১১

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১২

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৩

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

১৪

মিরপুরে দুই দিনব্যাপী শুভ জন্মাষ্টমী উৎসব শুরু

১৫

‘ফ্যাসিবাদবিরোধী শক্তির অনৈক্য ও বাংলাদেশের ক্ষতি’ শীর্ষক জাতীয় সমাবেশ অনুষ্ঠিত

১৬

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযান, ২০০ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

১৭

পার্বত্য অঞ্চলের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রতিমন্ত্রীর

১৮

মক্কার আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় চার বাংলাদেশি হাফেজের সাফল্য, জামায়াত আমীরের সংবর্ধনা

১৯

ঢাবি উপাচার্য ও ডাকসু সভাপতির সঙ্গে রাশেদ খাঁনের শুভেচ্ছা বিনিময়

২০