সর্বশেষ
||মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ||গাবতলীতে ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন||মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত||সুনামগঞ্জে চোরাই গরুসহ ১ ও অনুপ্রবেশের দায়ে ৪ নারী গ্রেফতার||নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা||গরু চুরির সন্দেহ ও জমি বিরোধ দৌলতপুরে হামলায় নিহত যুবক||দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দী মানুষের পাশে চসিক মেয়র, ত্রাণ বিতরণ ও পাশে থাকার আশ্বাস||ভোমরা স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে ধস: বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ঘাটতি||কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার||নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

Share this news with

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সদর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামে হাওরে মাছ ধরতে গিয়ে জয় সরকার (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। সে নোয়াপাড়া গ্রামের বিনয় সরকারের ছেলে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে বাড়ির পাশের হাওরে এই দুর্ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়,শনিবার দুপুরে জয় একটি ছোট নৌকা নিয়ে বাড়ির পাশেই জাল দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরার একপর্যায়ে সে হঠাৎ নৌকা থেকে গভীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী তাৎক্ষণিক অন্য নৌকা নিয়ে হাওরে উদ্ধার তৎপরতা শুরু করেন। তবে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পরও বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

ধর্মপাশা ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার আলমগীর হোসেন জানান,খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের টিম তৎপরতা শুরু করেছে। তবে স্থানীয়ভাবে ডুবুরি দল না থাকায় উদ্ধারকাজে সহায়তার জন্য ময়মনসিংহ ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছানোর পরপরই আনুষ্ঠানিকভাবে উদ্ধার অভিযান শুরু হবে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহাব উদ্দিন বলেন,”ঘটনাটি শোনার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। নিখোঁজ কিশোরকে উদ্ধারে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”এদিকে এই ঘটনার পর থেকে নিখোঁজ জয়ের পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাওরপাড়ের পরিবেশ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যনগরে হাওরে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ

গাবতলীতে ওলামা দলের ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন ও বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

মৌলভীবাজারে নদ নদীর পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল প্লাবিত

সুনামগঞ্জে চোরাই গরুসহ ১ ও অনুপ্রবেশের দায়ে ৪ নারী গ্রেফতার

নন্দীগ্রামের সাংবাদিক মানিকের চিকিৎসায় আর্থিক সহায়তা

গরু চুরির সন্দেহ ও জমি বিরোধ দৌলতপুরে হামলায় নিহত যুবক

দক্ষিণ পতেঙ্গায় পানিবন্দী মানুষের পাশে চসিক মেয়র, ত্রাণ বিতরণ ও পাশে থাকার আশ্বাস

ভোমরা স্থলবন্দরে রপ্তানি বাণিজ্যে ধস: বৈদেশিক মুদ্রা অর্জনে বড় ঘাটতি

কুমিল্লায় পুলিশের পৃথক অভিযানে ডাকাতি-চুরি, মারামারি ও পরোয়ানাভুক্ত ৯ আসামি গ্রেপ্তার

নিখোঁজের একদিন পর নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

১০

দোয়ারাবাজারে শিক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও জালিয়াতির গুরুতর অভিযোগ

১১

জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার

১২

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

১৩

বগুড়ায় পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা

১৪

দেড় যুগের অবহেলার পর শহীদ চান্দু স্টেডিয়ামে সশস্ত্র আনসার মোতায়েন

১৫

বগুড়ার শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

১৬

নওগাঁর সুলতানপুরে জনগণের সহায়তায় দুই চিহ্নিত চোর আটক

১৭

সান্তাহারে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার

১৮

দৌলতপুরে পূর্ব বিরোধের জেরে যুবকের মাথায় হাতুড়ির আঘাত, হাসপাতালে ভর্তি

১৯

নোয়াখালীতে মাদকবিরোধী গণসমাবেশ

২০