এন.এ, বিশেষ প্রতিনিধি
২৮ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে নেওয়া হলো মিরপুর চিড়িয়াখানায়

Share this news with

আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য কেনা বিরল প্রজাতির অ্যালবিনো জাতের ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এর শেষ পর্যন্ত কোরবানি হচ্ছে না। মহিষটিকে সংরক্ষণের জন্য রাজধানীর মিরপুর চিড়িয়াখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বুধবার (২৭ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের জিনজিরা এলাকার ইসলামপুর থেকে মহিষটিকে কেরানীগঞ্জ মডেল থানায় নেওয়া হয়। পরে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে সেটিকে চিড়িয়াখানায় স্থানান্তরের ব্যবস্থা করা হয়েছে।

মহিষটির ক্রেতা মনিরুজ্জামানের চাচা শ্বশুর মো. তাইবুর রহমান গনমাধ্যমে বলেন, আমরা মূলত ঈদুল আজহার কোরবানির জন্য মহিষটি কিনেছিলাম। পরে জানতে পারি এটি অ্যালবিনো জাতের অত্যন্ত বিরল প্রজাতির একটি মহিষ। প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে সংরক্ষণের উদ্যোগ নেওয়ায় আমরা সেটি সরকারের কাছে হস্তান্তর করেছি। এমন বিরল প্রাণী দেশের সম্পদ।

ঢাকা জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উপপরিচালক ডা. মেহেদী হাসান ভূঁইয়া বলেন, অ্যালবিনো জাতের এই মহিষটি অত্যন্ত বিরল। সংরক্ষণের স্বার্থে ৩ লাখ ৩০ হাজার টাকার বিনিময়ে মহিষটি মালিকের কাছ থেকে গ্রহণ করা হয়েছে। পরে সেটিকে মিরপুর চিড়িয়াখানায় পাঠানো হচ্ছে।

জানা গেছে, শেষ মুহূর্তে সরকারি পর্যায়ে আলোচনা শেষে মহিষটি কোরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুরুতে মহিষটিকে নারায়ণগঞ্জের পাইকপাড়ার রাবেয়া এগ্রো ফার্মে ফেরত পাঠানোর কথা থাকলেও পরে চিড়িয়াখানায় সংরক্ষণের সিদ্ধান্ত হয়।

প্রায় ৭০০ কেজি ওজনের সাদা রঙের এই অ্যালবিনো মহিষটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনায় আসে। এর চুলের গঠন ও চেহারার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিল খুঁজে পেয়ে খামারের মালিক এর নাম রাখেন ‘ডোনাল্ড ট্রাম্প’।

ভিডিও ভাইরাল হওয়ার পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় মহিষটি। একনজর দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। পরে বিষয়টি আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমেও আলোচিত হয়।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১০

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

১১

মিরপুরে গ্যাস ও বিদ্যুতের দাবিতে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ

১২

শুভ জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

১৩

ঢাবিতে ‘কাঁটাতারের শহীদ ফেলানী’ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন

১৪

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৩

১৫

বান্দরবানে প্রাইভেটকারের গোপন স্থানে ইয়াবা, চালক আটক

১৬

শ্রীকৃষ্ণের জন্মতিথিতে কুষ্টিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা

১৭

আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত

১৮

নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে শাহবাগে গণকর্মসূচি, যান চলাচল বন্ধ

১৯

বগুড়ার শিবগঞ্জে দুর্ঘটনায় জনপ্রশাসন প্রতিমন্ত্রীর গাড়ি

২০