এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

Share this news with

বিএনপি সরকার বরাবরই স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। সাংবাদিকদের প্রকৃত তথ্য পরিবেশনের ওপর গুরুত্ব আরোপ করে মিথ্যা ও অপতথ্য রোধের আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার চায় সাংবাদিকরা সবসময় বস্তুনিষ্ঠ ও সঠিক তথ্য তুলে ধরবেন, কোনো অবস্থাতেই মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্যকে প্রশ্রয় দেবেন না।

শুক্রবার (২১ আগস্ট) সকালে বগুড়ায় আয়োজিত নওগাঁ জেলার সাংবাদিকদের দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালার ভার্চুয়ালী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গ্রাম উন্নয়ন কর্ম’ (গাক)-এর উদ্যোগে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

বক্তব্যে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, সরকারের যেকোনো কাজের প্রক্রিয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি দেখা দিতেই পারে। সেই ত্রুটির বিষয়ে গঠনমূলক সমালোচনা করার পূর্ণ অধিকার আপনাদের রয়েছে। তবে অনেকেই গঠনমূলক আলোচনা না করে পুরো বিষয়টিকে নেতিবাচকভাবে পরিবেশন করেন, যার ফলে অনেক ভালো উদ্যোগ এবং উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন বাধাগ্রস্ত হয়।

অতীতের রাজনৈতিক প্রেস প্রেক্ষাপট তুলে ধরে তিনি আরও মন্তব্য করেন, বিগত আ’লীগ সরকারের শাসনামলে বেশ কয়েকটি সংবাদমাধ্যম বিএনপির বিরুদ্ধে ধারাবাহিক মিথ্যা প্রতিবেদন প্রকাশ করেছিল এবং দলটিকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চালিয়েছিল। কিন্তু বিএনপি কখনো প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না বলেই এসবের বিরুদ্ধে কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়নি।

গাক-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ক্যাপস্টোন ফেলো (এনডিসি) ড. খন্দকার আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব শফি মাহমুদ।

দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় নওগাঁ জেলার মোট ৩০ জন নির্বাচিত সাংবাদিক অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণ সেশনগুলোতে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে মূল নিবন্ধ উপস্থাপন ও টিপস প্রদান করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মো. মোজাম্মেল হোসেন বকুল এবং অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের হেড অব নিউজ মিডিয়া আরিফুল ইসলাম আরমানসহ দেশের বেশ কয়েকজন জ্যেষ্ঠ সাংবাদিক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাক-এর সিনিয়র পরিচালক ড. মো. মাহবুব আলম, উপ-পরিচালক মো. আরমান হোসেন, ট্রেনিং কো-অর্ডিনেটর মো. কবির উদ্দীন এবং সংস্থাটির সহকারী পরিচালক মো. জিয়া উদ্দিন সরদার। আজ শনিবার সনদ বিতরণের মধ্য দিয়ে এই কর্মশালাটি সমাপ্ত হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১০

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১১

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১২

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৫

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৬

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৭

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৮

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

১৯

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের যোগ্যতা বাড়াতে হবে: আবদুল হালিম

২০