সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২২ অগাস্ট ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

Share this news with

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়াকে স্বাগত জানিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুভেচ্ছা মিছিল করেছে শাখা ছাত্রদল।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নম্বর যুগ্ম আহ্বায়ক হুমায়ুন হাবিব হিরণের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন, আহ্বায়ক কমিটির সদস্য রাজু হাসান রাজনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে হুমায়ুন হাবিব হিরণ বলেন, “তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ১৮০ দিন সফলভাবে সম্পন্ন হওয়ায় এবং দেশের জনগণ সরকারের কার্যক্রমে সন্তুষ্ট হওয়ায় আমরা আনন্দিত। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করেছে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ভিপি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় আমরা আনন্দিত। সংকট ও সংগ্রামের প্রতিটি সময়ে তিনি দলের পাশে ছিলেন। ছাত্রদলের একজন সাবেক নেতা হিসেবে তার এই দায়িত্বপ্রাপ্তি আমাদের জন্য গর্বের বিষয়।”

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়ার বিষয়ে হুমায়ুন হাবিব হিরণ বলেন, “বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তার দীর্ঘদিনের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবে তাকে রাষ্ট্রপতির দায়িত্ব দেওয়া হয়েছে। এ উপলক্ষে আমরা তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। এসব বিষয়কে সামনে রেখেই আজকের এই শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে।”

এ বিষয়ে জাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রায়হান হোসাইন মিল্টন বলেন, “তারেক রহমান সরকারের ১৮০ দিন পূর্তি এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল আনন্দিত ও উচ্ছ্বসিত।”

তিনি বলেন, “আমরা প্রত্যাশা করি, ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় শাখার কমিটিতে দীর্ঘদিনের ত্যাগী, পরীক্ষিত, নির্যাতিত ও সাংগঠনিকভাবে দক্ষ নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করা হবে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুরআনের শিক্ষা মেনে জীবন পরিচালনার আহ্বান ডা. শফিকুর রহমানের

পেট্রোল ঢেলে পাখির শরীরে আগুন, আটক টুটুল

ঠাকুরগাঁওয়ে সীমানা প্রাচীর ভেঙে জমি দখল করার চেষ্টা করেছে ভূমিদস্যুরা

জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: গোলাম পরওয়ার

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাবি ছাত্রদলের মিছিল

ফিনলে স্কয়ারের স্টার সিনেপ্লেক্সে গোপনে ভিডিও ধারণের অভিযোগ, ক্লিনার আটক

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা

জুয়া-মাদকের প্রতিবাদ করায় হামলা, হাসপাতালে মারা গেলেন শিক্ষক

বিএনপি সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী: আতিকুর রহমান রুমন

১০

‎নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

১১

২১ আগস্টের স্মরণে কুবিতে খালেদা জিয়ার নামফলকের পাশে ছাত্রদলের ফুলের টব স্থাপন

১২

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ইসলাম হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে চিকিৎসাধীন

১৩

ঈদমনি ব্রিলিয়ান্ট অর্গানাইজেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

১৪

ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানালো ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ

১৫

আধিপত্যবাদ নয়, ভারতের সঙ্গে সমতার সম্পর্ক চায় বাংলাদেশ: ডা. শফিকুর রহমান

১৬

নতুন মন্ত্রীসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী

১৭

শপথ নিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মির্জা ফখরুল

১৮

বাংলাদেশিদের টার্গেট করে পতিতাবৃত্তি, মালয়েশিয়ায় আটক ২৫

১৯

নতুন বাংলাদেশ গড়তে দায়িত্বশীলদের যোগ্যতা বাড়াতে হবে: আবদুল হালিম

২০