
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুভেচ্ছা মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
সোমবার (৩১ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বর থেকে এ মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মো. নাছির উদ্দিন শাওন।
মিছিলটি টিএসসি পায়রা চত্বর থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল প্রদক্ষিণ করে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের বিভিন্ন স্লোগান দেন।
মন্তব্য করুন