সর্বশেষ
||বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি||বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ||জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান||১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা||রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা||পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার||ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস||দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার||আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১||ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি
এন.এ, বিশেষ প্রতিনিধি
৭ অগাস্ট ২০২৬, ১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

Share this news with

রাজধানীর বারিধারার কূটনৈতিক এলাকায় অবস্থিত পাকিস্তানের হাইকমিশনারের সরকারি বাসভবনে বৃহস্পতিবার ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন থেকে সৃষ্ট ঘন ধোঁয়ায় আক্রান্ত হয়ে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার ও তার স্ত্রী নাইমা ইমরান অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের চিকিৎসার জন্য রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তা জানান, ফজরের নামাজের সময় বাসভবনের ভেতরে বৈদ্যুতিক ত্রুটির কারণে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের তুলনায় ধোঁয়ার পরিমাণ বেশি থাকায় হাইকমিশনার দম্পতি শ্বাসকষ্টজনিত সমস্যায় ভোগেন। চিকিৎসা নেওয়ার পর তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, বৃহস্পতিবার ভোর ৪টা ৫৬ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস দেখতে পায়, কক্ষে বড় ধরনের আগুন ছিল না, তবে ঘন ধোঁয়ায় পুরো এলাকা আচ্ছন্ন ছিল।

তিনি বলেন, ফায়ার সার্ভিস সদস্যরা বালতি ও মগের সাহায্যে আগুনের অবশিষ্ট অংশ সম্পূর্ণ নিভিয়ে ফেলেন। পরে বিশেষ যন্ত্রের মাধ্যমে ভবনের ভেতরের ধোঁয়া অপসারণ করা হয়। প্রাথমিক তদন্তে একটি টেলিভিশনের বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় হাইকমিশনার ও তার স্ত্রী নিরাপদে বেরিয়ে এলেও ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। পরে সকাল প্রায় ৯টার দিকে তাদের কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসকদের পর্যবেক্ষণে তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বিভিন্ন সূত্রে আইসিইউতে ভর্তি হওয়ার তথ্য এলেও পাকিস্তান হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুজনের অবস্থাই বর্তমানে স্থিতিশীল এবং শঙ্কামুক্ত।

অগ্নিকাণ্ডে বাসভবনের ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার প্রকৃত কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বারিধারায় পাকিস্তান হাইকমিশনারের সরকারি বাসভবনে অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ হাইকমিশনার দম্পতি

বিটিভির নতুন মহাপরিচালক কাজী জেসিন, এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ

জুলাই সাংস্কৃতিক উৎসবে ঐক্য ও সংস্কৃতিচর্চার আহ্বান

১১ দলীয় ঐক্যের সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা

রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রি: প্রতিষ্ঠানের ২০ হাজার টাকা জরিমানা

পদ্মার পাড় ধসে মর্মান্তিক পরিণতি, নিখোঁজ নূরিয়ার মরদেহ উদ্ধার

ধুনটে অভিযানে ৩২টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

দোকানি-গ্যারেজের দখলে বন্দি ছিল ফুটপাত, অবশেষে ভ্রাম্যমান আদালতে উদ্ধার

আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

ধুনটে প্রবাসী শাহাদত হত্যার প্রতিবাদে থানা ঘেরাও, এসআইসহ দুইজনের ফাঁসির দাবি

১০

কুবিতে সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টের উদ্যোগে বৃত্তি বিতরণ

১১

ঠাকুরগাঁও ভূল্লী নদীতে গোসল করতে নেমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১২

আল্লারদরগার প্রধান সড়কের উন্নয়নকাজের উদ্বোধন, ব্যয় ৩২ কোটি টাকা

১৩

এসিল্যান্ডের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

১৪

ভূরুঙ্গামারীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত, জুলাই সনদ বাস্তবায়নের দাবি

১৫

গ্যাস সংকট, লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নওগাঁয় ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি প্রদান

১৬

ঐক্যবদ্ধ জনগণের শক্তিতেই ফ্যাসিবাদের পতন সম্ভব হয়েছে: হাবিবুর রশিদ সন্ধান

১৭

দৌলতপুরে ‘কাকন বাহিনী’র সক্রিয় সদস্য রায়হান গ্রেপ্তার

১৮

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

১৯

ভূরুঙ্গামারীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের গণ-মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

২০