উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
৯ জুলাই ২০২৬, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দরবানে পাহাড়ধসে দুই পরিবারের পাঁচজন নিহত

Share this news with

বান্দরবানের লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে পৃথক দুটি পাহাড়ধসের ঘটনায় দুই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। টানা বৃষ্টির মধ্যে বৃহস্পতিবার ভোররাতে উপজেলার মিশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নিহত ব্যক্তিরা হলেন মো. জুয়েল (২৮), তাঁর স্ত্রী কুলসুমা বেগম (২২), মো. ইউনুস (২৮), তাঁর স্ত্রী রানু বেগম (২২) এবং তাঁদের চার বছর বয়সী ছেলে সোলায়মান। তাঁরা সবাই আজিজনগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মিশনপাড়ার বাসিন্দা।

আজিজনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোবারক হোসেন জানান, প্রথম পাহাড়ধসের ঘটনা রাতের দিকে এবং দ্বিতীয়টি ভোরে ঘটে। দুর্ঘটনাস্থল দুর্গম হওয়ায় লামা থেকে ফায়ার সার্ভিস নেওয়া সম্ভব হয়নি। পরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মোবারক হোসেন বলেন, ‘২০০৯ ও ২০১৬ সালে এ এলাকায় ভয়াবহ পাহাড়ধসে প্রাণহানির ঘটনা ঘটেছিল। তবে মিশনপাড়া এলাকায় এর আগে এমন ঘটনা ঘটেনি। এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি ভালো নয়। ফলে পাহাড়ের ঢালে বসবাসকারী মানুষ আতঙ্কে রয়েছেন।’

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ বলেন, রাত দুইটা থেকে আড়াইটার মধ্যে প্রথম পাহাড়ধসে এক পরিবারের দুইজন নিহত হন। পরে ভোর চারটার দিকে আরেকটি পাহাড়ধসে একই পরিবারের তিন সদস্য মাটিচাপা পড়ে মারা যান। তাঁদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এদিকে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিনের ব্যবহৃত টেলিটক নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া যায়নি।

ওসি কায়ছার হামিদ জানান, বুধবার রাত থেকে বিদ্যুৎ না থাকায় লামা উপজেলার বিভিন্ন এলাকায় টেলিটক নেটওয়ার্ক বিচ্ছিন্ন রয়েছে। এ কারণে যোগাযোগে সমস্যা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলসহ বিভিন্ন দাবিতে ঢাকা থেকে ফুলবাড়ী প্রচারযাত্রা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

১১ দলীয় ঐক্যের বৈঠক: ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চের ঘোষণা

সাময়িকভাবে বাতিল হওয়া বাংলা এডিশনের নিবন্ধন পুনর্বহাল

৬ দফা দাবিতে খামারবাড়িতে আউটসোর্সিং গাড়িচালকদের অবস্থান

রংপুরে একই পরিবারের ৪ জন হত্যায় দুই যুবক গ্রেপ্তার

হাতিয়ায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, জামায়াত কর্মী গ্রেপ্তার

বগুড়ায় স্কুলের জায়গা দখল, একমাত্র ভরসা টিনের ঘর

ধুনটে গৃহবধূকে মারধর ও হাসুয়া দিয়ে কোপের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

১০

ধুনটে ২০২ প্রাথমিক বিদ্যালয়ের ১০৩টিতেই নেই প্রধান শিক্ষক, ভারপ্রাপ্তের চাপে বিপর্যস্ত পাঠদান

১১

শিল্পকলায় বসছে দুই দিনের পুতুলনাট্য উৎসব, শুরু ২৭ আগস্ট

১২

দৌলতপুরে ১৪ বোতল নিষিদ্ধ এসকাফ সহ যুবক আটক

১৩

কুবির আইসিটি এসোসিয়েশনের নেতৃত্বে মেহেদী-শফিউল

১৪

‎নোয়াখালীতে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, শিক্ষকসহ তিনজন গুলিবিদ্ধ

১৫

ঢাকায় আজ অনুষ্ঠিত হচ্ছে বর্ণাঢ্য জশনে জুলুছ

১৬

ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৭

গোবিপ্রবিতে ক্লেমনের উদ্যোগে দিনব্যাপী এক হাজার বৃক্ষরোপণ

১৮

চাকরিচ্যুতির আদেশ বাতিল ও পূর্ণবহালের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অবস্থান

১৯

খিলগাঁওয়ের রয়েল এইড হাসপাতালে অগ্নিকাণ্ড

২০